রানীনগরে আন্তর্জাতিক চোরা চালান চক্রের হদিশ, উদ্ধার ১ কেজির বেশি সোনার বিস্কুট, ধৃত ২

Share:

নিজস্ব প্রতিনিধি,রানীনগর: গোপন সূত্রে খবর পেয়ে , রাণীনগর থানার পুলিশ রানীনগর থানার রাজানগর কালীমন্দিরের কাছে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে। তাঁদের তল্লাশি চালিয়ে (১১৬৬.৭ গ্রাম) এর ১০টি সোনার বিস্কুট(Gold Biscuits) উদ্ধার করা হয়েছে এবং একটি মোটরসাইকেল আটক করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম শিবনাথ মণ্ডল ও লালন মণ্ডল।পুলিশ সুত্রে খবর, এই সোনার বিস্কুট গুলি বাংলাদেশ থেকে ভারতে পাচারের উদ্দেশ্যই নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে ধৃতদের লালবাগের(Lalbag) এলডি এসিজেএম আদালতে পেশ করা হবে।

পুলিশ সূত্রে খবর, বাংলাদেশ(Bangladesh) থেকে চোরা পথে এই বিপুল পরিমাণ সোনা যার বর্তমান মূল্য প্রায় এক কোটি টাকার কাছে তা নিয়ে এসে ভারতে হাত বদল করে কাদের কাছে পাচার করা হচ্ছিল তা জানতে পুলিশ তদন্ত করছে। পরবর্তীকালে যে দুজন ধরা পড়েছে তাদের কেও জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এটি একটি আন্তর্জাতিক চোরাচালান চক্র বলে মনে করছে পুলিশ।

এই চক্রে আর বাকি কারা রয়েছেন কতদিন ধরেই চক্র সক্রিয় রয়েছে এবং কিভাবে কোথা দিয়ে বাংলাদেশ থেকে সোনা এনে পাচার করা হতো তা সবটাই খতিয়ে দেখা হচ্ছে। কৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে। সীমান্ত এলাকায় ক্রমশ সোনার বিস্কুট পাচারের ঘটনা বৃদ্ধি পাওয়ায় চিন্তিত প্রশাসন। এর আগে সীমান্তবর্তী এলাকা থেকে বিএসএফ বিপুল পরিমাণ সোনা, গত ২৪ ঘন্টা আগে উদ্ধার করে।

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন