মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

Share:

নিজস্ব প্রতিনিধি,মঙ্গলবাড়ি: বাংলায় আবার চালু হল ১০০ দিনের কাজ। ২০২২ সাল থেকে MGNREGA কাজ বন্ধ হয়ে যায়। ১০০ দিনের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে তৎকালীন তৃণমূল সরকারের বিরুদ্ধে। একের পর এক তদন্তে দুর্নীতির পর্দা ফাঁস হয়। এরপরই কেন্দ্র সরকার বন্ধ করে দেয় ১০০ দিনের প্রকল্পে টাকা পাঠানো। ফলে পুরোপুরি বন্ধ হয়ে যায় এই প্রকল্প। রাজ্যে নতুন সরকার আসতেই আবার চালু করা হল ১০০ দিনের প্রকল্পের কাজ। পুরাতন মালদার মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ইসলামপুরে শনিবার এই কাজের সূচনা করেন মালদা মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু(BJP MP Khagen Murmu), মালদার বিজেপি বিধায়ক ভোপাল চন্দ্র সাহা।

উপস্থিত ছিলেন পুরাতন মালদার বিডিও(BDO) সহ প্রশাসনের আধিকারিকরা।১০০ দিনের কাজ আরম্ভ হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। অন্যদিকে,বেশ কয়েক বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর অবশেষে শনিবার মালদার হবিবপুর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার রঞ্জিতপুরের জোতশ্রীহারী পুকুরে MGNREGA (১০০ দিনের কাজ) প্রকল্পের কাজ শুরু হল।
দেখা যায় ফিতা কেটে ও নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিকভাবে কাজের সূচনা করেন উপস্থিত বিশিষ্ঠরা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখী রানী সাহা, মালদা জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায়, হবিবপুরের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক মলয় কুমার পাল, শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পাণ্ডব সিংহ, বিরোধী দলনেতা মনিরাম চৌধুরী সহ এলাকার বহু বাসিন্দা।দীর্ঘদিন পর ১০০ দিনের কাজ পুনরায় চালু হওয়ায় এলাকাবাসীদের মধ্যে খুশির পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়দের আশা, এই প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে এবং এলাকার কৃষিকাজ সহ বিভিন্ন উন্নয়নের কাজ আরও গতিশীল হবে।

পিছু নেওয়া গাড়িকে দূরে থাকতে বলাই কাল! ভয়ংকর পরিণতি বাইক আরোহী তরুণীর

গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ট্রফি না নেওয়ার কথা আগেই জানিয়েছিল BCCI, ফাঁস এশিয়া কাপ নিয়ে নকভির নাটক

দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

১০ টাকা থেকে ৫ হাজার! গণেশ পুজোয় ব্যান্ডেলে লাড্ডুর বিক্রির ধুম দেখলে চমকে যাবেন  

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

শনির সাড়ে সাতির কোপ, ৯ অক্টোবর থেকে আগামী ৪০ দিন সতর্ক থাকুন ৩ রাশির জাতকরা

পরিবারে খুশির খবর, গণেশ চতুর্থীতে ৩ রাশির জাতকদের জীবনে বিপদ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস