অভিযান চালিয়ে উদ্ধার ১০০০ কিলো বাজি, নষ্ট করতেও বিপুল খরচ, পূর্ব মেদিনীপুরে উভয় সঙ্কটে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: নিষিদ্ধ বাজির বিরুদ্ধে জেলার বিভিন্ন প্রান্তে পুলিশি অভিযান চালিয়ে উদ্ধার হল ১০০০ কিলোর বেশি বাজি। এই ঘটনায় গ্রেফতার হয়েছে ৯ জন। উদ্ধার হওয়া বাজি নষ্ট করতেও বিপুল খরচ করতে হয়েছে বলে জেলা পুলিশকে জানিয়েছে জেলা পুলিশ সুপার। বিগত বেশ কয়েক বছরে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকূল,পাশকুড়া, কোলাঘাটে বিভিন্ন সময়ে ভয়াবহ বাজি বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। তারপর থেকে নিষিদ্ধ বাজির অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। এখনও তারা এই বিষয়ে অত্যন্ত তৎপর। বিগত কয়েক দিন ধরেই পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন থানার উদ্যোগে একাধিক জায়গায় এই বাজি অভিযান চলছে।

অভিযান ও তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি ও বাজি তৈরির কাঁচামালও উদ্ধার করেছে পুলিশ। এই অভিযানে এখনও পর্যন্ত মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, পাঁশকুড়া, কাঁথি, হলদিয়া, মহিষাদল ও তমলুক থানা এলাকার বিভিন্ন জায়গায় এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সারা বছর ধরেই নিষিদ্ধ বাজির বিরুদ্ধে অভিযান চলে। তবে দীপাবলির আগে অভিযান আরও তীব্র করা হয়েছে যাতে কোনওভাবেই অবৈধ বাজি তৈরির কারবার চলতে না পারে।

পুলিশ জানিয়েছে, গত সাত দিনেই এক টন বা হাজার কিলোর বেশি নিষিদ্ধ বাজি ও বাজি তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়েছে। এগরা থানার পুলিশ এখনও পর্যন্ত ৭ লক্ষ টাকার বাজি বাজেয়াপ্ত করেছে।তমলুক থানায় ২৫০ কিলো, নন্দকুমারে ৭৫০ কিলো সহ বিভিন্ন থানায় বাজি উদ্ধার চলছে।এগরায় ২০২৩ সালে বাজি বিস্ফোরণে অনেক মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছিল। তারপর থেকেই জেলাজুড়ে প্রশাসন ও পুলিশ বিশেষ সতর্ক। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেদিকেও কড়া নজর রাখা হচ্ছে। তবে উদ্ধার হওয়া এই বিপুল বাজি নষ্ট করতেও বেশ মোটা অঙ্কের টাকা খরচ হয়। জেলা পুলিশের,উদ্ধার হওয়া বাজির পরিমাণ জানাতে হয় কোর্টকে। কোর্ট অর্ডার দিলে হলদিয়ার র‍্যামকি কোম্পানিরেডি হয়। জেলা পুলিশকে প্রতি কেজি হিসেবে টাকা দিতে হয় ওই কোম্পানিকে। প্রতি কিলো বাজি নষ্ট করতে খরচ হয় ৩৮ টাকা ৫০ পয়সা। এমনটাই জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে।

আজকের রাশিফল: শনির সুনজরে কর্মক্ষেত্রে উন্নতি, হঠাৎ পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের