আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিক্ষিপ্ত অশান্তির মাঝেই শেষ হল ১০৮ পুরসভার ভোট

নিজস্ব প্রতিনিধি: রবিবার, ছুটির দিন, আয়েশ করে গরম ভাত ও মাংসের ঝোল দিয়ে পাত পারার দিনই গোটা রাজ্যে অনুষ্ঠিত হল পুরভোট। ২০ জেলার মোট ১০৮ পুরসভাতে ভোটের বিভিন্ন চিত্র দেখল বাংলার মানুষ। বঙ্গবাসী দেখল পুলিশ ও রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকাও। বিক্ষিপ্ত অশান্তি ও নানা অভাব-অভিযোগের মাঝেই শেষ হয়েছে পুরভোট। রাজ্যের শাসকদল এই ভোট সুষ্ঠুভাবে হওয়ার কথা জানালেও, কমিশন থেকে পুলিশ কিংবা তৃণমূল প্রার্থীদের দুষেছে সিপিএম-কংগ্রেস। ভোটে অশান্তির কারণে আবার আগামিকাল বাংলা বনধ ডেকেছে বিজেপি, আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছে গেরুয়া শিবির।

যদিও রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বিঘ্নে ভোটের খবর সামনে আসছে। মোট ৪৪ হাজার রাজ্য পুলিশ দিয়ে ভোট করেছে রাজ্য নির্বাচন কমিশন। এর মাঝেই বিভিন্ন জেলায় বিভিন্ন চিত্র ধরা পড়েছে। সবচেয়ে বেশি অশান্তি হয়েছে মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনায়। নির্বিঘ্নে ভোট হয়েছে হাওড়া, হুগলি, ঝাড়গ্রামের মত জেলাগুলিতে। উত্তর ২৪ পরগনায় একাধিক পুরসভায় বুথে বুথে ইভিএম ভাঙার অভিযোগ উঠেছে বিজেপির দিকে। ভোটে হার নিশ্চিত জেনেই সাংসদ অর্জুনের নির্দেশে ইভিএম ভাঙার ঘটনায় গ্রেফতার হয়েছেন দু’জন। টিটাগড়, হালিশহরে বোমা মারার ঘটনাও ঘটেছে। তবে মূল ফোকাস ছিল মুর্শিদাবাদের দিকেই। নবাবের জেলায় ধুলিয়ান, বহরমপুর, জঙ্গিপুরে অশান্তির চিত্র ধরা পড়েছে। জঙ্গিপুরেও ইভিএম-ভাঙার দৃশ্য দেখা গিয়েছে। বহরমপুরে সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে ঘিরেও বারবার বিক্ষোভ দেখানো হয়েছে। সবচেয়ে বেশি উত্তেজনা ছড়িয়েছে ধুলিয়ান পুরসভায়। ফরাক্কার এসডিপিও-এর গাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। ধুন্ধুমার কাণ্ড বাঁধে ধুলিয়ানে।

উত্তর ২৪ পরগনার কামারহাটিতে আবার মদন মিত্রের গাড়িতে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। আহত হয়েছেন অনেকে। পুলিশের বিরুদ্ধে তোপও দাগেন কামারহাটির বিধায়ক। রাজ্য নির্বাচন কমিশনের তরফে দেওয়া তথ্য অনুযায়ী পুরভোটে সর্বোচ্চ ভোট পড়েছে পূর্ব মেদিনীপুরে (৮৪.১৬), তারপরেই রয়েছে বীরভূম ও মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমান। ৮০ শতাংশের উপর ভোট পড়েছে উত্তর দিনাজপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুরে। শতাংশের নিরিখে সবচেয়ে কম ভোট পড়েছে দার্জিলিং-এ(৫৪.১৮)।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ