হাবড়ায় যুবকের কামড়ে জখম ১১, আতঙ্কে এলাকাবাসী

এ পর্যন্ত তার কামড়ের জেরে জখম হয়েছেন পুরুষ মহিলা মিলিয়ে ১১ জন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে।

Share:

নিজস্ব প্রতিনিধি: যুবকের কামড়ে অতিষ্ঠ এলাকাবাসী। পুরুষ, মহিলা, কমবয়সী নির্বিশেষে যাকে সামনে পাচ্ছে কামড়ে দিচ্ছে উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙা থানার হাবড়ার গণদ্বীপায়ন এলাকার এক যুবক। এ পর্যন্ত তার কামড়ের জেরে জখম হয়েছেন পুরুষ মহিলা মিলিয়ে ১১ জন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হামলাকারী ওই যুবকের নাম সায়ন বন্দ্যোপাধ্যায়। উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙা থানার হাবড়ার গণদ্বীপায়ন এলাকার বাসিন্দা সে। গত মঙ্গলবার থেকে সায়ন নামের ওই যুবক এলাকার মানুষজনকে কামড়াতে শুরু করে। এ পর্যন্ত তার কামড়ের জেরে জখম হয়েছেন অন্তত ১১ জন মানুষ। এমনই চাঞ্চল্যকর ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষজন। অভিযুক্ত ওই যুবক যাদেরকে কামড়েছে তাদের মধ্যে রয়েছে এক মাধ্যমিক পরীক্ষার্থীও। রয়েছে পুরুষ ও মহিলা। আক্রান্তদের চিকিৎসার জন্য হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের জানান, আক্রমণকারী যুবকের কিছু রক্ত পরীক্ষা করা প্রয়োজন৷ এদিকে রক্ত পরীক্ষার বিষয়টি সায়ন বন্দ্যোপাধ্যায়ের পরিবারকে জানালে তারা তা করাতে অস্বীকার করে। ফলে আরও বিপাকে পড়েছেন আক্রান্তরা। ইতিমধ্যে বেশ কয়েকজন আক্রান্তের জ্বর এসেছে। ফলে উদ্বেগ বাড়ছে।

অন্যদিকে এলাকার মানুষজনকে কামড়ে পালিয়েছেন অভিযুক্ত যুবক সায়ন বন্দ্যোপাধ্যায়। তার পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে ওই যুবককে কুকুরে কামড়েছিল। তারপর থেকে ওই যুবক স্বাভাবিক থাকলেও আচমকা মঙ্গলবার থেকে এই ধরনের আচরণ করা শুরু করে। বর্তমানে তার ভয়ে তটস্থ এলাকাবাসী। আতঙ্কে প্রহর গুনতে হচ্ছে বাসিন্দাদের। নিখোঁজ ওই যুবককে আটক করার জন্য প্রশাসনের দ্বারস্থ হওয়ার চিন্তাভাবনা করছে স্থানীয় বাসিন্দারা। অভিযুক্ত যুবকের মা উজ্জলা বন্দ্যোপাধ্যায়ের দাবি, মজা করে একজন-দু’জনকে কামড়াতে পারে ছেলে৷ কিন্তু পরপর একাধিক মানুষকে কামড়ে যাচ্ছে, যা চিন্তার বিষয়।

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়