এই মুহূর্তে

সকাল থেকে শুরু দুর্যোগ! একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা, কতদিন চলবে ঝড়বৃষ্টি?

নিজস্ব প্রতিনিধি: সকাল থেকেই মুখ ভার আকাশের। কয়েকদিনের টানা দাবদাহে নাজেহাল হয়েছে দক্ষিণবঙ্গবাসী। সঙ্গে ছিল   আর্দ্রতাজনিত অস্বস্তি।  সেই  দাবদাহ থেকে মিলল কিছুটা স্বস্তি। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে বইছে ঠান্ডা হাওয়া। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ  আজ থেকেই বাংলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বাংলাদেশ এবং পার্শ্ববর্তী এলাকার উপর একটি একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। নিম্নচাপের  পাশাপাশি উত্তর-পশ্চিম বিহার থেকে মণিপুর পর্যন্ত একটা পূর্ব-পশ্চিম অক্ষরেখাও তৈরি হয়েছে। যার জেরেই  বঙ্গোপসাগর থেকেস্থলভাগে প্রচুর জলীয় বাষ্প  প্রবেশ করছে।  এর প্রভাবেই  ১৬ থেকে ১৭ এপ্রিল দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বইবে ঝড়ো হাওয়া।  শুক্রবারও  হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। তবে এই বৃষ্টিতে গরম কিছুটা কমলেও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। 

আরও পড়ুন: শুক্রের মালব্য যোগ, ১৯ এপ্রিল থেকে ৩ রাশির জাতকদের হাতে আসবে প্রচুর অর্থ

হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা, বীরভূম ও নদিয়ার কিছু অংশে ।  হালকা থেকে মাঝারি বৃষ্টির  পাশাপাশি ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে  কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।  অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। 

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ্মী বনাম অন্নপূর্ণা ভাণ্ডার! প্রতিশ্রুতিতে ভরছে দেওয়াল, কার ভরসা বেশি?

বৃষ্টি মাথায় ভোটপ্রচারে মধ্য হাওড়ার তৃণমূল প্রার্থী অরুপ

উত্তর-দক্ষিণে জোড়া আক্রমণ ! ঝোড়ো প্রচারে মমতা-অভিষেক

বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতেই সন্দেহ! পর্ণশ্রীতে উদ্ধার বৃদ্ধার পচাগলা দেহ

প্রথম দফার ভোটের স্লিপ কারা দেবেন?‌ ‘ডেডলাইন’ বেঁধে নির্দেশ নির্বাচন কমিশনের

মহিলা ব্রিগেডে জোর, নবীনদের বাহিনী তৈরির প্রতিশ্রুতি, নববর্ষে ইস্তেহার প্রকাশ মীনাক্ষীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ