কসবা খুনে গ্রেফতার ২ অভিযুক্ত, মৃত যুবকের সঙ্গে আলাপ ডেটিং অ্যাপে

Share:

নিজস্ব প্রতিনিধি : কসবার গেস্ট হাউসে আদর্শ লোসাঙ্কা খুনে গ্রেফতার ২ অভিযুক্ত। ১ তরুণী ও ১ তরুণকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম কমল সাহা ও ধ্রুব মিত্র। অভিযুক্তদের সঙ্গে ডেটিং অ্যাপের মাধ্যমেই আলাপ হয়েছিল আদর্শের। কসবা থানায় তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ আধিকারিকরা। ধৃত তরুণী পেশায় কন্টেন্ট রাইটার বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, কসবা খুনে নিহতের মোবাইল রাখা হয়েছিল স্ক্যানারে। কারণ মোবাইলের খোঁজ মিলছিল না গেস্টহাউসে। মনে করা হচ্ছিল অভিযুক্তরা সেই মোবাইল নিয়ে গিয়েছে। জানা গিয়েছে, শুক্রবার প্রথম তরুণীর সঙ্গে আলাপ আদর্শের। গেস্ট হাউসে আরো এক যুবক ছিল তরুণীর সঙ্গে। আদর্শের নামে ২টি ঘর ভাড়া নেওয়া হয়েছিল। সেখানে সঙ্গীদের ঘরে রাতে যেতে দেখা গিয়েছে আদর্শকে। সেখানেই দুজনের সঙ্গে বচসা হয় আদর্শের। বচসায় হাতাহাতিতে পড়ে যান আদর্শ। মাথায় চোট লাগে। তখনই ভয় পান বাকি দুইজন। পা বেঁধে সেখানেই ফেলে রেখে চম্পট দেয় তারা। রক্তাক্ত অবস্থায় সেখানেই পড়েছিল আদর্শ। পরে তাঁর মৃত্যু হয়। সিসিটিভি ফুটেজ ও মোবাইলের টাওয়ার লোকেশন দেখে ২৪ ঘণ্টার মধ্যেই ২ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

কী নিয়ে ৩ জনের মধ্যে বচসা শুরু হয়েছিল। কেনই বা তারা কাউকে ডাকেননি। পালিয়ে গেল কেন সবটাই জানার চেষ্টা করছে পুলিশ। শুক্রবারই যেহেতু প্রথম আলাপ, তাই এটি পূর্ব পরিকল্পিত হত্যা নাকি দুর্ঘটনাবশত পড়ে যাওয়ায় মৃত্যু জানতে তদন্ত শুরু করেছে কসবা থানার পুলিশ। থানার মধ্যেই অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী অফিসাররা।

শুক্রবার রাতে কসবার গেস্ট হাউজে তিনজন উঠেছিলেন। মাঝ রাতে দুজন সেখান থেকে চলে যান। একটি অ্যাপের মাধ্যমে ঘর বুকিং করে গেস্ট হাউজে উঠেছিলেন তিনজন। পরের দিন  চেকআউটের সময় পেরিয়ে গেলেও কেউ না আসায় গেস্ট হাউজের কর্মচারীরা দরজা নক করেন। কিন্তু দরজা কেউ খোলেননি। সন্দেহ হওয়ায় কর্মচারী খবর দেন হোটেল ম্যানেজারকে। তড়িঘড়ি দরজা ভাঙা হয়। তখনই দেখা যায় ওই যুবকের  দেহ মেঝেতে পড়ে রয়েছে। শরীরে রয়েছে একাধিক আঘাত। পা বাঁধা অবস্থায় ছিল বলে জানা গিয়েছে। অবশেষে নিহত যুবকের ২ সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ।

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি

কাজের খোঁজে ওড়িশায় পা রাখতেই অপহরণ! মুক্তিপণ চেয়ে ফোন, গ্রেফতার ২

‘দেশবিরোধী স্লোগান লিখলেই কড়া ব্যবস্থা নেবে পুলিশ’, যাদবপুরে দাঁড়িয়ে হুঁশিয়ারি শমীক ভট্টাচার্যের

দিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, ধ্বংসস্তুপে আটকে অনেক পড়ুয়া

১০ কেজি ওজন কমিয়ে গান্ধিজির রূপে মনোজ বাজপেয়ী, প্রথম ঝলকেই বাজিমাত

‘স্বামী অসুস্থ’ বলে ডেকে নির্জন বাংলোয় মহিলাকে গণধর্ষণের অভিযোগ, কোথায় ঘটল?

সাউথ সিটি, অ্যাক্রোপলিস, সিটি সেন্টার-সহ কলকাতার ৪ বড় শপিং মলে খাদ্য দফতরের হানা

জম্মু-কাশ্মীর ও লাদাখকে মানচিত্রে রাখতেই হবে, রাষ্ট্রসঙ্ঘকে সতর্ক করল ভারত

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

তিলকের সঙ্গে তুমুল ঝামেলায় জড়ালেন বৈভব! ভাইরাল ভিডিও, ঠিক কি ঘটেছিল মাঠে?

৩ কোটি টাকা ঋণ নিয়েও মেটাননি! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সম্পত্তি বাজেয়াপ্ত করল ব্যাঙ্ক

ধস নেমে বন্ধ তিস্তার প্রবাহ, অস্থায়ী হ্রদের সৃষ্টি, সিকিমে বড় বিপদের আশঙ্কা!