এই মুহূর্তে

ময়নগুড়ির পর কৃষ্ণনগর উত্তর! একই কেন্দ্রে বিজেপির দুই প্রার্থীর মনোনয়ন

নিজস্ব প্রতিনিধি: একই বিধানসভায় বিজেপির দুই প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে তাজ্জব ঘটনা ঘটল নদীয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভায়। মঙ্গলবার (৭ এপ্রিল) বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে নদীয়ার কৃষ্ণনগর জেলা শাসক দপ্তরে মনোনয়নপত্র জমা দেন বিজেপির মনোনীত প্রার্থী তারক চ্যাটার্জী। যদিও তার নাম ঘোষণা হওয়ার পর থেকেই প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ শুরু করে একাংশ বিজেপি কর্মী।

মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে আবারো প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপির। বুধবার (৮ এপ্রিল) কৃষ্ণনগর উত্তর বিধানসভার বিজেপি প্রার্থী হিসেবে দাবি রেখে মনোনয়নপত্র জমা দেন প্রবীণ বিজেপি নেতা চঞ্চল বিশ্বাস। স্বাভাবিকভাবেই একই বিধানসভা কেন্দ্র দুই বিজেপি প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক জল্পনা। বিজেপির ঘোষিত বিজেপি প্রার্থী তারক চ্যাটার্জির দাবি, দল তাঁকে মনোনীত করেছেন বলেই তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার বাইরে আর কেউ মনোনয়নপত্র জমা দিয়েছে কিনা এই প্রসঙ্গে তিনি মুখ খুলতে নারাজ।

অন্যদিকে বিজেপি নেতা চঞ্চল বিশ্বাসের দাবি, দল তারক চ্যাটার্জিকে মনোনীত করতে পারে, কিন্তু তাকে কর্মীরা মান্যতা দেয় না।অযোগ্য প্রার্থী দিয়ে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র হারুক তা চাইনা। তাই কর্মীদের চাহিদা অনুযায়ী এবং দলের নির্দেশ অনুসারে এদিন চঞ্চল বিশ্বাস মনোনয়নপত্র জমা দিলেন জেলাশাসক দপ্তরে। ২৬ এর বিধানসভা নির্বাচনের নিরিখে নদীয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভায় বিজেপির মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে আবারও প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব উঠে এলো বিজেপির।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভগবানগোলায় বাদ পরল কয়েকশো ভোটারের নাম, ক্ষুব্ধ গ্রামবাসীরা

দুই দশক ধরে বেহাল রাস্তা, যাতায়াতে চরম ভোগান্তি বড়মুইদা গ্রামবাসীদের

আলিপুরদুয়ারে সভা করার সময় জেলার নামই ভুলে গেলেন নীতিন নবীন, ভিডিও তৃণমূলের

মুর্শিদাবাদে অধীর চৌধুরীর কনভয়ে লরির ধাক্কা, বড়সড় দুর্ঘটনা

বাদ্যযন্ত্র সহযোগে জমজমাট প্রচার, বহরমপুরে ঘরে ঘরে যাচ্ছেন সুব্রত ও নাড়ুগোপাল

‘‌স্ট্রিট ডান্স দেখিয়ে চলে গেছেন’‌, নাম না করে জুনকে বেলাগাম কুকথা দিলীপের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ