চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায় দুর্যোগ শুরু ,ফের লাল ও কমলা সর্তকতা জারি

নিজস্ব প্রতিনিধি : বুধবার সন্ধ্যে হতেই কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সহ একাধিক জায়গায় ব্যাপক ঝড়-বৃষ্টি শুরু হয়। কলকাতা, হাওড়া হুগলি এবং উত্তর ২৪ পরগনা জেলায় লাল সর্তকতা জারি করে আবহাওয়া দফতর।আগামী ২৪ ঘন্টা পশ্চিমবঙ্গের সব জেলায় দমকা হাওয়া বইবে। কোথাও কোথাও ৫০-৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া বইবে। বুধবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস এই খবর জানান। তিনি বলেন,মুর্শিদাবাদ, বীরভূম, দুই বর্ধমান, বাঁকুড়াতে, সতর্কতা জারি। বুধবার সন্ধে থেকে বৃহস্পতিবার সকালবেলা উত্তবঙ্গে(North bengal) শিলাবৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পং জেলায়। ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলাতে।

বুধবার কলকাতায়(Kolkata) রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।১০ তারিখ শুক্রবার থেকে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪-৬ ডিগ্রী তাপমাত্রা বাড়বে। ২৩ এপ্রিলের আগে আর মাত্র দুটো রবিবার। আগামী রবিবার মেগা মিছিল অবশ্যই থাকবে। সেক্ষেত্রে তীব্র গরমের অস্বস্তিতেই সারতে হবে মিছিল। সাময়িক পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলেই বঙ্গে তপপ্রবাহ শুরু হবে। গরমের মধ্যেই নির্বাচনী প্রচার চালাতে হবে রাজনৈতিক দলগুলিকে। কারণ কোন ঝড়-বৃষ্টি বা ঝঞ্ঝার সম্ভাবনা থাকবে না ওই সময়কালে।গঙ্গা-সংলগ্ন পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ওড়িশা ও তার পার্শ্ববর্তী এলাকার ওপর রয়েছে ঘূর্ণাবর্ত।

তেলেঙ্গানা, রায়লসীমা এবং তামিলনাড়ুর ওপর দিয়ে মান্নার উপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। অনুকূল বাতাস এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের প্রবেশের ফলে আগামী ৭-১০ এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় স্থানে এবং উত্তরবঙ্গের এক বা দুটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের কালিম্পং জেলার দু-একটি জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ