রাজ্যে আসছে বড় সংখ্যক কেন্দ্রীয় বাহিনী, নিরাপত্তা আঁটসাঁট হতে চলেছে

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী‌ ১৮ এপ্রিলের মধ্যে রাজ্যে আসছে আরও ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য–রাজনীতি সরগরম হয়ে উঠেছে। এসআইআর পর্বে বাংলার বিপুল পরিমাণ মানুষের জীবন গিয়েছে। তার উপর ব্যাপক হারে বৈধ ভোটারের নাম বাদ গিয়েছে। এই নিয়ে মানুষজনের মধ্যে বিশাল ক্ষোভ রয়েছে। সুতরাং ভোটের সময় অথবা আগে–পরে ঝামেলা হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। আজ, বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি ফ্যাক্স বার্তায় জানানো হয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে বাংলায় আরও ১৫০ কোম্পানি অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী এবং ভিনরাজ্যের সশস্ত্র পুলিশ পাঠানো হচ্ছে।

এদিকে আগামী ১৮ এপ্রিলের মধ্যেই এই কেন্দ্রীয় বাহিনীকে রাজ্যে পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, আগে ২৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তার অতিরিক্ত হিসেবেই এই ১৫০ কোম্পানিকে পাঠানো হচ্ছে। এই কেন্দ্রীয় বাহিনীর মধ্যে রয়েছে, বিএসএফ (৫৫ কোম্পানি), সিআরপিএফ (৩২ কোম্পানি), সিআইএসএফ (৬ কোম্পানি) এবং এসএসবি (২ কোম্পানি)‌। একইসঙ্গে বিহার, মধ্যপ্রদেশ এবং মেঘালয় থেকে ১০ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী আসছে। আর মিজোরাম, অসম, মহারাষ্ট্র, ছত্তিশগড়, ঝাড়খণ্ড থেকে ৫ কোম্পানি করে সশস্ত্র পুলিশ বাহিনী নিয়ে আসা হচ্ছে।

অন্যদিকে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব এবং ডিজিকে পাঠানো বার্তায় স্পষ্ট করা হয়েছে, নিরাপত্তা নিয়ে কোনও আপস বরদাস্ত করা হবে না। আগামী ১৮ এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সম্পূর্ণ হলে স্পর্শকাতর বুথগুলিতে টহলদারির কাজ আরও জোরালো করা সম্ভব হবে। ১০ এপ্রিল আসবে ৩০০ কোম্পানি, ৭ এপ্রিল ৩০০ কোম্পানি, ১৩ এপ্রিল আসবে ২৭৭ কোম্পানি, ১৭ এপ্রিল আসবে ফোর্স ৭৪৩ কোম্পানি। সুতরাং আরও ১৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে বাংলায়।

এছাড়া বিধানসভা নির্বাচন চলাকালীন এলাকায় দখলদারি, ভোটের দিন নিরাপত্তা, ইভিএম, স্ট্রংরুম পাহারা, গণনা কেন্দ্রের নিরাপত্তার ক্ষেত্রে এদের ব্যবহার করা হবে। নির্বাচন কমিশনের মূল্যায়নে আরও কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন বলে মনে হওয়ায় এই অতিরিক্ত ৩০০ কোম্পানি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসার কথা আগেই জানানো হয়েছিল। সেটা তো আসছেই। আগামী ২৩ তারিখ প্রথম দফার ভোট। আর ২৯ তারিখ দ্বিতীয় দফার ভোট। তার মধ্যে আরও অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে নিরাপত্তা আঁটসাঁট করতে চলেছে নির্বাচন কমিশন বলে সূত্রের খবর।

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা

বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি, কবে কোথায় জেনে নিন…

‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা