নতুন বাড়িতে কাটানো হল না রাত, গঙ্গা জল-মাটি আনতে গিয়ে সলিল সমাধি ২ বোনের

Share:

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর : রাত পোহালেই গৃহপ্রবেশ। তারজন্য প্রয়োজন গঙ্গাজল ও মাটি। তা আনতে গিয়েই বিপত্তি নেমে এল ২ বোনের জীবনে। গঙ্গাতেই ডুবে যান ২ জন। একজনকে উদ্ধার করা গেলেও অন্যজনকে খুঁজে পাওয়া যায়নি। ব্যারাকপুরের মঙ্গল পান্ডে ঘাটে চাঞ্চল্য ছড়িয়েছে। দুই বোনের নাম আঁচল ঠাকুর (২০) ও কোমল ঠাকুর (১৮)। কোমলকে উদ্ধার করা গিয়েছে। তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে। আঁচলের খোঁজে তল্লাশি চলছে। অনুষ্ঠান বাড়ির আনন্দ মুহূর্তের মধ্যে বিষাদে পরিণত হয়। 

জানা গিয়েছে, বাড়িতে একটা শুভ অনুষ্ঠান। পরিবারের সদস্যদের সঙ্গে ব্যারাকপুরের মঙ্গল পান্ডে ঘাটে এসেছিল ওই দুই বোন। ওই সময় গঙ্গায় জোয়ার ছিল। পুজোর জন্য গঙ্গা জল ও মাটি তুলছিলেন পরিবারের সদস্যরা। আচমকাই জোয়ারের জলে পা পিছলে পড়ে যায় ২ বোন। তড়িঘড়ি চিৎকার শুরু করেন পরিবারের সকলেই। খবরে পেয়েই ঘটনাস্থলে চলে আসে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের লোকজন । তাঁরাই ওই ঘাটে গিয়ে দু’জনের খোঁজে তল্লাশি শুরু করেন। খুঁজতে খুঁজতে এক বোনকে খুঁজে পায় তাঁরা। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যজনের খোঁজে তল্লাশি অভিযান জারি রয়েছে।

পরিবারের অভিযোগ, বাড়িতে একটা অনুষ্ঠান। সকলে মিলে এসেছিলেন গঙ্গা জল ও মাটি নিতে। আসার সময় ঘুণাক্ষরেও বুঝতে পারেননি, এমন ঘটনা ঘটতে পারে। ২ জন বোন গঙ্গার জলে স্নান করবে বলে নেমেছিল। জোয়ারের ধাক্কায় পড়ে যায়। ডাকাডাকি করেও কারও খোঁজ পাওয়া যায়নি। তাঁদের আরো অভিযোগ, দেরি করে ঘটনাস্থলে আসে  ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের লোকজন। তাঁরা খোঁজ করে ১জনকে পেলেও, অন্যজনের খোঁজ চলছে। 

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল

বেহাল রাস্তার জন্য ফিকে রথযাত্রার আনন্দ, ‘ডবল ইঞ্জিন’ সরকারের দিকেই তাকিয়ে নদীয়ার বাসিন্দারা

গুরুতর অসুস্থ রণবীর, ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চের আগে হঠাৎ কী হল নায়কের?

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

‘কথা শোনেননি, প্রভু অহংকার সয় না, ফল পেলেন মমতা’, মন্তব্য জগন্নাথধামের মুখ্য পানিগ্রাহীর

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

নবম শ্রেণিতে তৃতীয় ভাষা লাগু করবেন না, কেন্দ্রকে পরামর্শ সুপ্রিম কোর্টের

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!

মায়ানমার উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

ডিম দিয়ে বানান নরম তুলতুলে পুডিং, স্বাদে মাত করবে সবাইকে