ইন্ডিগোর বিমান যাত্রীদের দুর্ভোগ দূর করতে হাওড়া থেকে স্পেশাল ট্রেন চালাবে রেল দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি: আকাশ পথে যাত্রীদের দুর্ভোগ সামাল দিতে এবার হাওড়া থেকে স্পেশাল ট্রেন ছাড়ার ঘোষণা করা হল। টানা ৬ দিন অতিক্রান্ত ।এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি ইন্ডিগোর পরিষেবার। এদিকে পর্যটনের সিজেন এর পাশাপাশি বিয়ের মরশুম। তাই বিমানের যাত্রীদের দুর্ভোগ দূর করতে এবার হাওড়া থেকে দিল্লি যোধপুর যাওয়ার দুটি স্পেশাল ট্রেন(Special Train) ছাড়ার কথা ঘোষণা করা হল। সিডিউল অনুযায়ী নির্দিষ্ট দিনে ব্যান্ডেল বর্ধমান আসানসোল দুর্গাপুর হয়ে এই ট্রেন যাতায়াত করবে। রেল সূত্রে জানা গেছে হাওড়া ও যোধপুর এবং হাওড়া ও দিল্লির মধ্যে একজোড়া বিশেষ ট্রেন চালানো হবে। ৩১০০ বেশি বার্থ থাকবে ওই স্পেশাল ট্রেনগুলিতে। ৯ ডিসেম্বর রাত ১১ টায় হাওড়া থেকে যোধপুর গামী স্পেশাল ট্রেন ছাড়বে। যেটি তিন দিনের মাথায় সকাল ১১ টা বেজে ৫০ মিনিটে যোধপুরে পৌঁছবে।

ওই ট্রেনের নাম্বার হল ০৪৮০৮ হাওড়া- যোধপুর স্পেশাল ট্রেন। এই স্পেশাল ট্রেন পূর্ব রেলের বর্ধমান দুর্গাপুর ও আসানসোল স্টেশনে থামবে। ওই স্পেশাল ট্রেনে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস ও এসি কামরা থাকবে। এর পাশাপাশি ০৪৪৬১ হাওড়া নয়াদিল্লি স্পেশাল ট্রেন ৯ ডিসেম্বর বেলা দেড়টায় হাওড়া স্টেশন থেকে ছাড়বে। দিল্লী পৌঁছবে ১০ ডিসেম্বর সকাল আটটা বেজে কুড়ি মিনিটে।। ওই ট্রেন থামবে ব্যান্ডেল বর্ধমান দুর্গাপুর ও আসানসোলে। এই স্পেশাল ট্রেনের টিকিট কাটা যাবে পিআরএস ও ইন্টারনেটের মাধ্যমে। কলকাতা কামাখ্যার মধ্যেও স্পেশাল ট্রেন চালানো হবে। ১৪৪০ টি স্পেশাল বার্থ থাকবে ওই ট্রেনে। এই ট্রেনটি ছাড়বে 8 ডিসেম্বর কামাখ্যা থেকে সকাল পাঁচটা বেজে চল্লিশ মিনিটে।

ট্রেনটি পরের দিন কলকাতায় এসে পৌঁছবে রাত ১২টা বেজে ৪০ মিনিটে। ৯ ডিসেম্বর কলকাতা কামাখ্যা স্পেশাল ট্রেন ছাড়বে রাত ২টো বেজে ৩০ মিনিটে। ওইদিনই রাত দশটা বেজে ৫ মিনিটে কামাখ্যায় পৌঁছবে সেই ট্রেনটি। ওই ট্রেন দাঁড়াবে ব্যান্ডেল ,নবদ্বীপ ধাম ,কাটোয়া, আজিমগঞ্জ ও মালদা টাউন স্টেশনে। কলকাতা – কামাখ্যা স্পেশাল ট্রেনের টিকিট পাওয়া যাবে পিআরএস ও ইন্টারনেটে। ইন্ডিগো ফ্লাইট এর যাত্রীদের টানা ৬ দিন ধরে যে দুর্ভোগ চলছে, তার হাত থেকে সাময়িক রেহাই দিতে রেলের এই ঘোষণা কিছুটা হলেও স্বস্তি এনে দেবে ।

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা