দেউচা-পাঁচামির অবৈধ দুই পাথর খাদান-সহ অফিস বন্ধ করল প্রশাসন

এলাকার বাসিন্দাদের একাংশের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রস্তাবিত দেউচা-পাচামির দুটি পাথর খাদান বন্ধের সিদ্ধান্ত নিল প্রশাসন।সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে দেওয়ানগঞ্জ এবং সাগরবান্দি এলাকার দুটি খাদান অফিস। প্রশাসনের এই সিদ্ধান্তে তৃণমূলের তরফ থেকে স্বাগত জানানো হয়েছে। যদিও প্রশাসনের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে এলাকার বাসিন্দাদের একাংশের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকা থেকে বেআইনিভাবে পাথর তোলার অভিযোগ অনেকদিন ধরেই আসছিল। যদিও এলাকাবাসীর একাংশের দাবি, স্থানীয় আদিবাসী যুবকদের নজরদারিতেই চলছিল এই কাজ। বাসিন্দাদের দাবি, তাঁরা চান ওই খাদান থেকে পাথর উঠুক সেই সঙ্গে কয়লাখনিও হোক। এই বিষয়ে গ্রামবাসীদের থেকে কাগজে সই নেওয়া হয়েছিল। তারা সকলেই প্রস্তাবিত খনির জন্য জমি দেওয়ার ব্যাপারে একমত হন।

খাদান দুটির দায়িত্বে রয়েছেন সারতাজ মোল্লা। তিনি বলেন, এই খাদান দুটির মালিক ছিলেন আল আমিন হক। তাঁর মৃত্যু পর তিনি এই খাদান দুটি চালাচ্ছিলেন। আর এই খাদানের শ্রমিকরা সকলেই এলাকার আদিবাসী যুবক। খননকার্যের পাশাপাশি ওই এলাকার ১৩০টি ঘরে প্রতি সপ্তাহে লভ্যাংশ পাঠানো হয়। ২০২১-য়ের ২৭ ডিসেম্বর প্রশাসন এই খনি খাদান বন্ধের কথা জানিয়ে দেয়। আর ওই নির্দেশের পর থেকে খাদানে খননকার্য বন্ধ রয়েছে। শুক্রবার সন্ধ্যায় প্রশাসনের পদস্থকর্তারা সেখানে গিয়ে অফিস সিল করে দেয়।

তৃণমূলের আদিবাসী নেতা তথা জেলা সাধারণ সম্পাদক সুনীল সোরেনের বয়ান অনুসারে, কেন্দ্রীয় পরিবেশ এবং খনি বিষয়ক মন্ত্রক থেকে আপত্তি তোলা হয়েছে। সম্প্রতি মন্ত্রকের এক প্রতিনিধিদল এলাকা পরিদর্শন করে যায়। কয়লা শিল্প শুরু হওয়ার কারণে প্রশাসন ওই এলাকা দখল করল। জেলাশাসক বিধান রায় সাফ জানিয়ে দিয়েছেন, ওই পাথর খাদান অবৈধ।সে কারণে প্রশাসনের তরফ থেকে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ থেকেই বঙ্গে বৃষ্টির ভ্রুকুটি! ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩