এই মুহূর্তে

অনুব্রত-সুকন্যার সঙ্গে দেখা করলেন তৃণমূল সাংসদ দোলা ও অসিত

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলের ২ সাংসদ দোলা সেন এবং অসিত মাল দেখা করলেন অনুব্রত মণ্ডল এবং সুকন্যা মণ্ডলের সঙ্গে। খোঁজ নিলেন বীরভূমের জেলা সভাপতি এবং তাঁর কন্যার শারীরিক অবস্থা নিয়ে।

গরু পাচার মামলায় গ্রেফতার অনুব্রত এবং সুকন্যা। শুক্রবার তিহাড় জেলে গিয়ে কেষ্ট এবং কেষ্ট কন্যার সঙ্গে দেখা করলেন ২ সাংসদ। তাঁদের সঙ্গে দেখা করে বেরিয়ে এসে ২ সাংসদ বলেন, আপাতত বাবা এবং মেয়ে সুস্থ আছে। বলেন, চিকিৎসা ব্যবস্থা নিয়ে জেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে।

এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সভার সাংসদ শান্তনু সেন বলেন, কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বিজেপি। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, দল যে অনুব্রত’র পাশে আছে- সেই বার্তাই দেওয়া হলো। উল্লেখ্য, এর আগে পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম এবং চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী পাশে দাঁড়িয়েছিলেন কেষ্টর।
বীরভূম সফরে গিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন, সম্পত্তি বাড়ার জন্য অনুব্রত কন্যা গ্রেফতার হলে কেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ গ্রেফতার হবে না? তাঁর বক্তব্য ছিল, গরু এবং কয়লা পাচারের জন্য দায়ী কেন্দ্র। বলেছিলেন, কয়লা ও গরুপাচার আটকাতে না পারার ব্যর্থতা কেন্দ্রের এবং বিএসএফের।

Published by:

Share Link:

More Releted News:

উত্তর-দক্ষিণে জোড়া আক্রমণ ! ঝোড়ো প্রচারে মমতা-অভিষেক

বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতেই সন্দেহ! পর্ণশ্রীতে উদ্ধার বৃদ্ধার পচাগলা দেহ

সকাল থেকে শুরু দুর্যোগ, কতদিন চলবে ঝড়বৃষ্টি?

প্রথম দফার ভোটের স্লিপ কারা দেবেন?‌ ‘ডেডলাইন’ বেঁধে নির্দেশ নির্বাচন কমিশনের

মহিলা ব্রিগেডে জোর, নবীনদের বাহিনী তৈরির প্রতিশ্রুতি, নববর্ষে ইস্তেহার প্রকাশ মীনাক্ষীর

‘‌জয় বাংলা’‌ স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে যাওয়ার চেষ্টা, হাতাহাতি বালিতে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ