ফলতায় সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ২০.৪৭ শতাংশ, কী বলছেন ভোটাররা?

Share:

নিজস্ব প্রতিনিধি : ফলতায় সকাল থেকেই নির্বিঘ্নে ভোট দিচ্ছেন ভোটাররা। বিগত ১০ বছরের বেশি  সময় ধরে ভোটের দিন ঘর থেকেই বের হতে ভয় পেতেন তাঁরা। কিন্তু রাজ্যে পালাবদলের পরে সেই ভয় উধাও। নির্ভয়ে ঘর থেকে বেরিয়ে ভোট দিচ্ছেন তাঁরা। বিশেষ করে মহিলারা বলছেন, আগে ভোট দিতে পারতেন না। কিন্তু এবার নিজের মর্জিতে ভোট দিয়েছেন। এদিন সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ২০.৪৭ শতাংশ। যা বিগত ১০ বছরে দেখতে পাওয়া যায়নি বলে জানাচ্ছেন ভোটাররা। এত শান্তিপূর্ণ ভোট তারা বহুদিন দেখতে পাননি।

ভোটারদের অভিযোগ, ২০১১ সালে ভোট দিতে পেরেছিলেন। তারপর থেকে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেননি তাঁরা। জাহাঙ্গির খানের ভয়ে ঘর থেকেই বের হতে পারতেন না তাঁরা। আগে থেকে বাড়িতে গিয়ে ভয় দেখানো হতো। আবার ক্যামেরার মাধ্যমে ট্র্যাক করে ভোট কোথায় পড়ছে সেটাও দেখা হতো। তারপরে ভোটারদের বাড়িতে গিয়ে চলত অত্যাচার। এত বছর পরে এবার নির্ভয়ে বাড়ি থেকে বের হয়ে ভোটারদের হাসি মুখে বুথের বাইরে দেখতে পাওয়া গিয়েছে।

গত ২৯ এপ্রিল রাজ্যের শেষদফার নির্বাচনে ফলতায় ভোট হয়েছিল। কিন্তু বেশ কিছু বুথে অনিয়মের অভিযোগ ওঠে। কোথাও ইভিএমে টেপ লাগানো থেকে আতর লাগানোর অভিযোগ উঠেছিল। সেই সময় পুনর্নির্বাচনের দাবি তুলেছিলেন শুভেন্দু অধিকারী। সমস্ত দিক দেখে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। সেই মতো বৃহস্পতিবার ফলতায় ২৮৫টি বুথে চলছে ভোটগ্রহণ। ২৯ এপ্রিল অনেকে ভোট দিতে পারেননি বলেও জানালেন বৃহস্পতিবার। তাঁদের ভয় দেখানো হয়েছিল। কিন্তু এদিন তাঁরা নির্ভয়ে ভোট দিতে এসেছেন। সেই কারণে ভোটের হারও একটু বেশি বলে মনে করা হচ্ছে। 

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?