ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষা বিদায় নেওয়ার সময় হলেও স্বস্তি নেই বাংলায়। সপ্তাহের শুরুতেই ফের বৃষ্টির দাপটের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।   

সোমবার (২১ সেপ্টেম্বর) কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কারণে রাস্তায় বেরনোর ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সোমবারের পর পরিস্থিতি আরও বদলাতে পারে। মঙ্গলবার ( ২২ সেপ্টেম্বর) থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এর প্রভাব পড়তে পারে। ২৩ সেপ্টেম্বর বুধবারেও বৃষ্টির দাপট বজায় থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার কলকাতা, হাওড়া বা আশপাশের এলাকার সর্বোচ্চ তাপমাত্রা আবার ৩৫ ডিগ্রি ও  সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আকাশ মেঘলা থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।  আজ কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া ও উত্তর ২৪ পরগনায় বৃষ্টির দাপট বজায় থাকবে। অন্যদিকে । সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে  দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় বাড়তে পারে বৃষ্টি।    

আরও পড়ুন: সুদানে ফের সোনার খনি ধসে মৃত্যু ১১ শ্রমিকের, ধ্বংসস্তূপে আটকে বহু! চলছে উদ্ধারকাজ

উল্লেখ্য, ঘূর্ণিঝড় অর্ণব আছড়ে পড়ার কথা রয়েছে। তবে এই ঘূর্ণিঝড়  নিয়ে কোনো পূর্বাভাস দেয়নি মৌসম ভবন। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের (আন্দামান সাগর) নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে। মঙ্গলবার দুপুরের পরে এটি অতি গভীর নিম্নচাপে ঘনীভূত হতে চলেছে।  এর জেরে ভাইজ্যাগ, গোপালপুর, পুরী-সহ অন্ধ্র ও ওড়িশা উপকূল লাগোয়া এলাকায় অতি ভারী বৃষ্টি হতে পারে। 

লিফটের মধ্যেই প্রস্রাব, গাজিয়াবাদের আবাসনে যুবকের কীর্তি বন্দি সিসি ক্যামেরায়

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর

বাড়ির ভিতরেই স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ! আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

যুগান্তকারী সিদ্ধান্ত TRAI-র, শুধু কলিং ও SMS সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান আনার নির্দেশ

শ্রদ্ধার ‘ইথা’র ভয়ে কাঁটা! প্রভাস ভক্তদের জন্যে খারাপ খবর, ডিসেম্বরে মুক্তি পাচ্ছে না ‘ফৌজি’

শেষকৃত্যের জন্য ১৫ হাজার টাকা রেখে একই বাড়িতে আত্মঘাতী দুই বোন, চিঠিতে লিখলেন…

 ‘ভাত চুরির’ অপবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে পিটিয়ে মারার ঘটনায় আটক ব্যাঙ্ক কর্মী

সোনার মেয়ে, শ্রীলঙ্কাকে দুরমুশ করে এশিয়ান গেমসে সোনা জিতলেন হরমনপ্রীতরা

এনকাউন্টারে ঘায়েল জামুইয়ে তরুণীকে যৌন হেনস্তার মূলপাণ্ডা নন্দন যাদব

ঐতিহাসিক ম্যাচে ‘দুর্বল’ জাপানকে হারাতে কালঘাম ছুটল শ্রেয়সদের

বহাল থাকছে গ্রেফতারি পরোয়ানা, কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন পাথরসম্রাট টুলু মণ্ডল

‘শেষ ম্যাচ…সারা জীবনের জন্য’, বিদায়ী ম্যাচে বিশেষ জার্সিতে মাঠে নামবেন মেসি