ফেব্রুয়ারিতেই সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রির ঘরে, আরও গরম বৃদ্ধির ইঙ্গিত

Share:

নিজস্ব প্রতিনিধি: বসন্তে নেই সেই মনোরম আবহাওয়া। চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা। ফেব্রুয়ারিতেই গলদঘর্ম অবস্থা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা  পার করেছে ৩০ ডিগ্রির গণ্ডি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে আগামী তিন দিন ২ থেকে ৩  ডিগ্রি সেলসিয়াস করে বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা ৷  

ফাল্গুনের প্রথম সপ্তাহে পারদের এই ঊর্ধ্বগতিতে কার্যত নাজেহাল বঙ্গবাসী হাওয়া অফিস জানিয়েছে আপাতত বাংলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী সপ্তাহের শুরুতে আরও বাড়তে পারে পারদ। ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রাতের তাপমাত্রা বাড়তে পারে কলকাতা-সহ দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়ায়। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি সেলসিয়াস কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। শনিবার কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে  আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩১  ডিগ্রি এবং ২০ ডিগ্রির আশেপাশে থাকবে ৷ শনিবার  বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৭৮ শতাংশ এবং সর্বনিম্ন ৩৩ শতাংশ থাকতে পারে। 

আরও পড়ুন: পেট্রাপোলে ভাষার আবেগে ছেদ, কেন হচ্ছে না অনুষ্ঠান? 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে  বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং ওই এলাকায় একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে।  তবে দক্ষিণবঙ্গের এর প্রভাব সেইভাবে পড়বে  না বলেই জানিয়েছে  হাওয়া অফিস। নিম্নচাপ তৈরি হলেও সেটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সরে যেতে পারে।   উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি বা দুর্যোগের আপাতত কোনও আশঙ্কা নেই।  উত্তরের কিছু জেলায় থাকবে কুয়াশার দাপট। 

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে