ঢাকা-দিল্লি সম্পর্কে ফাটল, পেট্রাপোলে পালিত হল না ভাষা দিবস

Share:

নিজস্ব প্রতিনিধি,পেট্রাপোল : আন্তর্জাতিক ভাষা দিবসে ভিন্ন চিত্র পেট্রাপোল সীমান্তে। প্রতিবছর এই দিনে দুই বাংলার মানুষ একত্রিত হতেন। যৌথভাবে ভাষা দিবস উদযাপন করত ভারত ও বাংলাদেশ। দুই বাংলা মিলেমিশে একাকার হয়ে যায় আবেগের চোখের জলে। কিন্তু সেই ছবি এদিন ধরা পড়বে না। পেট্রাপোলে ভাষাদিবস উপলক্ষ্যে হবে না অনুষ্ঠান। দেখা যাবে না ২ বাংলার মিলনের পুরোন ছবি। 

গত বছরও একুশের দিনে কার্যত ফাঁকা পড়েছিল জিরো পয়েন্ট। বাংলাদেশের বেনাপোলেও দেখা মেলেনি বাংলাদেশীদের। পেট্রাপোল সীমান্তে যারা এসেছিলেন তারা ভারাক্রান্ত মনে ফিরে গিয়েছিলেন। এই বছরও তেমনি দৃশ্য হতে চলেছে। তবে জিরো পয়েন্ট থেকে প্রায় এক কিলোমিটার দূরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ভাষা দিবস। সেখানেই ভাষার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে মানুষ। পাশাপাশি বনগাঁ পুরসভায় আলাদা করে ভাষা দিবস পালনের অনুষ্ঠান করা হচ্ছে।

ভাষা দিবস মানে একটা আবেগের দিন। প্রতিবছর এই দিনে পেট্রাপোল সীমান্তে দুই পাড়ের মানুষ এক হয়ে ফুল মিষ্টি বিনিময় করতেন। করোনার সময় এসে সেই অনুষ্ঠানের ছেদ পড়েছিল। এরপরে বাংলাদেশের অস্থির পরিস্থিতির কারণে গত দু’বছর দেশে আলাদা আলাদা অনুষ্ঠান করে জিরো পয়েন্টে শহীদদের শ্রদ্ধা জানানো হয়েছিল। কিন্তু এই বছর অনুষ্ঠান হচ্ছে না বলে হতাশ সকলেই। আর একমাত্র কারণ বাংলাদেশের অস্থির পরিস্থিতি। সম্প্রতি বাংলাদেশে হয়েছে নির্বাচন। সেখানে এসেছে খালেদা জিয়ার দল বিএনপি। তারপরেও এখনো সম্পূর্ণভাবে অস্থির পরিস্থিতি ঠিক হয়নি। এই অস্থির পরিস্থিতিতে কোনরকম ভাবেই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে না।

জিরো পয়েন্ট থেকে ১ কিলোমিটার ভারতের মধ্যে অনুষ্ঠান হচ্ছে। তবে বনগাঁ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আশা করছেন আগামী ভবিষ্যতে দু দেশের মধ্যে ভাষা দিবসের অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠান না হওয়ায় মন খারাপ দুই বাংলারই। তার কারণ এটি একটি ঐতিহ্য। সেই ঐতিহ্য আটকে থাকায় ব্যথিত সকলেই। ধীরে ধীরে অস্থিরতা কাটিয়ে উঠতে চাইছে বাংলাদেশ। এই পরিস্থিতি কেটে উঠলেই আবার ভাষা দিবসে একত্রিত হবে দুই বাংলা। আবার হবে আবেগের মিলন।

আমেরিকার সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তি হলেই হরমুজের দরজা খুলে দেবে ইরান

৬ মাসের শিশুকে কোলে নিয়ে ছ’তলা থেকে ঝাঁপ আইটি কর্মীর, তারপর যা হল…

ভারতীয় দলে অভিষেক হচ্ছে এই খেলোয়াড়ের, আফগানিস্তানের বিপক্ষে গিলদের সম্ভাব্য একাদশ

আগামী কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা!

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে মদন মিত্রের একাধিক বাড়িতে ED-র হানা

ফ্যাশনের জন্য স্নিকার্স, ফিটনেসের জন্য রানিং শু! ভুল জুতোর ব্যাবহারে বাড়তে পারে পায়ের সমস্যা

সাতসকালে অভিষেকের বাড়িতে শালবনি থানার পুলিশ, কী কারণে হানা?

২৫ না ২৬ জুন, কবে বছরের সবচেয়ে বড় নির্জলা একাদশী?

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

আর্দ্র আবহাওয়ায় স্টাইলিশ থাকবেন কীভাবে? জেনে নিন মনসুন ফ্রেন্ডলি টিপস

সানগ্লাস বনাম ফেস মাস্ক, জেনে নিন কোনটি বেশি আড়াল করতে পারে আপনার পরিচয়?

কাইঞ্চি ধামে কেন মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়? কীভাবে যাবেন এই আশ্রমে?