সাত সকালে বড় দুর্ঘটনা, চন্দ্রকোণা স্টেশনের কাছে বিচ্ছিন্ন হয়ে গেল মালগাড়ির ২২ টি কামরা

এদিন সকাল ৭ টা নাগাদ কয়লা বোঝাই মালগাড়িটি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা রোড স্টেশন (আদ্রা ডিভিশন) থেকে মেদিনীপুর স্টেশনের দিকে যাচ্ছিল কয়লা বোঝাই মালগাড়িটি

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার সাত সকালে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একটি কয়লা বোঝাই মালগাড়ি। জানা গিয়েছে, এদিন সকাল ৭ টা নাগাদ কয়লা বোঝাই মালগাড়িটি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা রোড স্টেশন (আদ্রা ডিভিশন) থেকে মেদিনীপুর স্টেশনের দিকে যাচ্ছিল কয়লা বোঝাই মালগাড়িটি। রোড স্টেশন পার হওয়ার পরেই ওই মালগাড়িটির প্রায় ২২ টি কামরা অন্যান্য কামরা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখনও চালক কিছুই বুঝতে পারেনি। এরপর সে ৫ টি কামরা-সহ ইঞ্জিন নিয়ে সামনের দিকে এগোতেই চালক বুঝতে পারেন যে মালগাড়ির একাধিক কামরা পেছনে রয়ে গিয়েছে। বিষয়টি আন্দাজ করা মাত্রই তিনি ট্রেনটি থামিয়ে দেন।

তড়িঘড়ি রেলকর্মী ও আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যান এবং দ্রুত কাজ শুরু করেন। প্রায় ৩০ থেকে ৩৫ মিনিটের প্রচেষ্টায় বিচ্ছিন্ন কামরাগুলিকে মূল ইঞ্জিনের সঙ্গে জোড়া লাগাতে সক্ষম হন রেলকর্মীরা। এরপর পুনরায় গন্তব্যর উদ্দেশ্যে রওনা দেয় মালগাড়িটি। তবে ঠিক সময়ে বিষয়টি চালকের নজরে না পড়লে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো। কিন্তু চালকের উপস্থিত বুদ্ধিতে এযাত্রায় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। রেল সূত্রের খবর, এই দুর্ঘটনার জন্যে চন্দ্রকোণা রোড থেকে মেদিনীপুর যাওয়ার ডাউন লাইন কিছুটা ব্যাহত হয়।

সকাল ৭ টা থেকে ৮ টা ৫ পর্যন্ত, প্রায় ৩৫ মিনিট ট্রেন পরিষেবা বন্ধ থাকে। অবশ্য ছুটির দিন রবিবার এমন দুর্ঘটনা ঘটার দরুন কোনও অসুবিধা হয়নি। কিন্তু একাধিক দূরপাল্লার ট্রেন এবং লোকাল ট্রেন আটকে যায়, এর মধ্যে হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেসও ছিল। এছাড়াও খড়গপুর ডিভিশন এবং আদ্রা ডিভিশনেও ট্রেন দাঁড়িয়েছিল। তবে ঠিক কী কারণে ওই কামরাগুলি বিচ্ছিন্ন হয়ে গেল, তা তদন্ত করছে রেল কর্তৃপক্ষ।

প্লাস্টিকের বদল ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্য়াগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’