বঙ্গে দ্বিতীয় দফার ভোটে ২৩২১ কোম্পানি আধা সেনা, কলকাতায় কত?

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে গোনা আর দু’দিন পরেই হতে চলেছে বঙ্গে প্রথম দফায় বিধানসভা নির্বাচন। আগামী ২৩ এপ্রিল, বৃহস্পতিবার হবে প্রথম দফায় ভোটগ্রহণ। প্রথম দফায় মোট ২৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্তের কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। এবার প্রথম দফার ভোটের আগেই দ্বিতীয় দফায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে সেটাও জানিয়ে দিল কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছে আগামী ২৯ এপ্রিল রাজ্যজুড়ে  সব মিলিয়ে ২৩২১ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। কোন জেলায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে সেই হিসেবও দিয়ে দিয়েছে কমিশন। 

এক নজরে  দেখে নিন দ্বিতীয় দফায় কোথায় কত কোম্পানি থাকবে… 

কমিশনের দেওয়া তথ্য অনুসারে, দ্বিতীয় দফায় দক্ষিণ ২৪ পরগনায়  সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন করা হচ্ছে । সুন্দরবন, বারুইপুর এবং ডায়মন্ড হারবার এই তিন পুলিশ জেলার অধীনে সব মিলিয়ে পাঠানো হবে ৪০৯ কোম্পানি বাহিনী। ২৭৩ কোম্পানি বাহিনী থাকবে কলকাতা পুলিশের অধীনে । এছাড়া  বর্ধমানে ২৬০ কোম্পানি এবং হুগলি গ্রামীণে ২৩৪ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছে কমিশন। তাছাড়া  ১১২ কোম্পানি থাকবে বারাসাত পুলিশ জেলায় , ৬২ কোম্পানি থাকবে বনগাঁ পুলিশ জেলায় ,  ১২৩ কোম্পানি বসিরহাটে এবং বিধাননগর পুলিশ কমিশনারেটে ৫০ কোম্পানি বাহিনী দিয়ে হবে নির্বাচন। ১৬০ কোম্পানি মোতায়েন করা হবে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে। তাছাড়া হাওড়া গ্রামীণ এলাকায় ১৪৭ কোম্পানি এবং হাওড়া পুলিশ কমিশনারেটে ১১০ কোম্পানি বাহিনী দিয়ে হবে ভোট। পাশাপাশি ১৫৮ কোম্পানি নদিয়ার কৃষ্ণনগর পুলিশ জেলায়,  রানাঘাটে ১২৭ কোম্পানি বাহিনী, চন্দননগর পুলিশ কমিশনারেটে ৮৩ কোম্পানি এবং আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটে ১৩ কোম্পানি বাহিনী থাকবে । 

আরও পড়ুন: ‘আমাদের ভোট দেবেন না, তৃণমূলকে দিন’, ভিডিও-বিতর্কে হুমায়ুনের দল ছাড়লেন আরও ৪ প্রার্থী

 উল্লেখ্য, প্রথম দফার ভোটে মোট ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে মুর্শিদাবাদ জেলায়।  মুর্শিদাবাদ পুলিশ জেলা ও দুই, জঙ্গিপুর পুলিশ জেলা মিলিয়ে  মোট কেন্দ্রীয় বাহিনী থাকবে ৩১৬ কোম্পানি। তার মধ্যে ২৪০ কোম্পানি বাহিনী থাকবে মুর্শিদাবাদ পুলিশ জেলাতেই।  বাকি ৭৬ কোম্পানি মোতায়েন হবে জঙ্গিপুরে।  মুর্শিদাবাদের পরে শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে  ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা  হয়েছে। প্রথম দফাতেই রয়েছে নন্দীগ্রামে ভোট। 

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6