নিউ টাউন ইকো আরবান ভিলেজ সংলগ্ন ঝিলে পড়ে তলিয়ে গেলেন এক যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি :  ঘুরতে গিয়ে জলাশয়ে পড়ে গিয়ে তলিয়ে গেলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে নিউ টাউন ইকো আরবান ভিলেজ সংলগ্ন ঝিলে।পুলিশ সূত্রে জানা গিয়েছে যুবকের নাম মোঃ হাকিম ওরফে নয়ন, বয়স মাত্র ১৯ বছর।যুবকের খোঁজে চলছে লাগাতার তল্লাশি। ঝিলে নামানো হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট। যুবকের দেহ উদ্ধার করার জন্য পুলিশের সঙ্গে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন তাঁরা।

দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর মিললো যুবকের দেহ। ঝিলের মধ্য়ে তলিয়ে যাওয়া যুবকের দেহ উদ্ধার করলো উদ্ধারকর্মীরা।  সঙ্গে  সঙ্গে তাঁকে রেকজোয়ানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিউ টাউন ইকো আরবান ভিলেজ সংলগ্ন এই ঝিলপাড়ে ঘুরতে এসেছিল নয়ন। সঙ্গে ছিল আরও ৫ জন বন্ধু। মোট ৬ ছিলেন তাঁরা। হঠাৎই নয়ন পা পিছলে জলাশয়ে পড়ে যায়। এরপরই তাঁর বন্ধুরা তাকে জলাশয় থেকে তোলার চেষ্টা করে যাচ্ছিল। কিন্তু তুলতে ব্যর্থ হয় তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিল পুলিশ। তল্লাশি চালানো হলেও সঙ্গে সঙ্গে দেহ উদ্ধার করা যায়নি। পুলিশ জানিয়েছিল, খোঁজ চলছে।

আপাতত মোহাম্মদ হাকিমের সঙ্গে আসা পাঁচ জন যুবককে আটক করে পুলিশ। ৫ জনই পুলিশের আওতায় রয়েছেন। ঘটনাটি কীভাবে ঘটলো, ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে কিনা, কোন কারনে তারা ওই জায়গায় এসেছিল। তাঁদের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। ঘোরা বাদ দিয়ে অন্য কোন কারণ ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

 

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ