স্বাধীনতা দিবস উদযাপন না হওয়ায় বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: স্বাধীনতা দিবস উদযাপন হয়নি, বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের, বন্ধ পরীক্ষা।জানা গেছে,উত্তর ২৪ পরগনার বনগাঁ ব্লকের(Banga Block) কালুপুর গ্রাম পঞ্চায়েতে(Kalupur Gram Panchayet) দক্ষিণ জিয়ালা এফ পি বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিদ্যালয়ের সামনেই ক্ষোভ প্রকাশ গ্রামবাসীদের। স্থানীয় সূত্রে খবর, গতকাল স্বাধীনতা দিবস উদযাপিত হয়নি এই বিদ্যালয়ে।

বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সকাল ৬ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত দাঁড়িয়ে থাকলেও বিদ্যালয়ের কোন শিক্ষক শিক্ষিকা বিদ্যালয়ে আসেন নি। ফলে স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকা উত্তোলন হয়নি এই বিদ্যালয়ে। উদযাপন হয়নি স্বাধীনতা দিবস। এই ঘটনার পরেই ক্ষুব্ধ গ্রামবাসীরা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেন।

বুধবার বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের পরীক্ষা ছিল। বিদ্যালয়ের এক সহ-শিক্ষিকা বিদ্যালয়ে প্রবেশ করতেই তাকে ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করতে থাকেন স্থানীয় গ্রামবাসীরা। বিদ্যালয় তালাবন্ধ থাকায় বিদ্যালয়ে প্রবেশ করতে পারেননি ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারা, বন্ধ ছিল পরীক্ষা।

স্থানীয়দের আরো অভিযোগ, এই বিদ্যালয়ে সঠিকভাবে পঠন-পাঠন হয় না। শিক্ষক-শিক্ষিকা সঠিক সময় মত স্কুলে আসে না। ছাত্র-ছাত্রীদের দিয়ে বিদ্যালয়ের যাবতীয় কাজকর্ম করায়। গতকাল কেন বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন হলো না তার সঠিক বিচার হোক এই দাবি জানায় গ্রামবাসীরা।

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ