‘পুলিশ বিজেপির হয়ে কাজ করছে’, তোপ মদনের

Share:

নিজস্ব প্রতিনিধি: কামারহাটিতে পুলিশকে দুষলেন বিধায়ক মদন মিত্র। রাজ্যজুড়েই পুরভোটে বিক্ষিপ্ত অশান্তির নানা ছবি ধরা পড়েছে। কোথাও তৃণমূলের দলীয় কর্মীর বিরুদ্ধে অভিযোগ আবার কোথাও কাঠগড়ায় বিরোধীরা। কিন্তু উল্টো চিত্র ধরা পড়ল কামারহাটিতে। বাইক বাহিনী ও দুষ্কৃতী তাণ্ডবে আক্রান্ত পুলিশ। কামারহাটিতে ধুন্ধুমার পরিস্থিতি। কিন্তু পুলিশ কিছুই করছে না। তাই পুলিশের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছেন তৃণমূল বিধায়ক।

মদন মিত্র জানিয়েছেন, ‘ভোট শতাংশ অনেক কম রয়েছে। এর কারণ হল পুলিশ। শনিবার রাত থেকে যেভাবে পুলিশ রেড করেছে আমরা বিশ্বাস করতে পারছি না। পুলিশ নিরপেক্ষ থাকুক। পুলিশ সরকারের হয়ে কাজ করুক। কিন্তু ওরা শুধু বেছে-বেছে তৃণমূল কর্মীদের উপর অত্যচার করবে এটা হতে পারে না। নির্বাচন কমিশন কোনও কাজ করছে না। খালি বলছে দেখছি! পাঁচ মিনিট সময় দেওয়া হোক আমাদের ছেলেরা মোটামুটি ভোট করিয়ে দেবে। কিন্তু আমরা তা করাব না। আমাদের যা সমর্থন রয়েছে আমরা এমনই জিতব। কিন্তু আমাদের ধরে-ধরে মারছে। আমার বহু কর্মী মার খাচ্ছে। এক কর্মী তো বলেই দিলেন দাদা হাম যাহা যাতা হ্যায়…পিছে পুলিশ যাতা হ্যায়। কিউ? ও কী করেছে? ওর কাছে কোনও মেশিন পত্র কিছু নেই। এখন যদি ওরা নাম ধরে-ধরে খোঁজে তাহলে কী করার আছে? কই বিজেপি, সিপিএম সন্ত্রাসীদের তো খুঁজছেন না? তারা সব সাধু হয়ে গেল? কবে এক সময় মারামারি করত পুলিশ তাকেও উঠিয়ে নিয়েছে।’

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

ছাত্রকে শাসনের ‘মাশুল’, স্কুলে ঢুকে দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন অভিভাবক!

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা

ধ্রুব জুরেলের হাতে ‘জয় জওয়ান, জয় কিষাণ’ ট্যাটু, নেপথ্যের গল্প চোখে জল আনবে

বিশ্বকাপ জয়ের আশা শেষ, আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন হরমনপ্রীতরা

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

বাংলায় কমবে চিনির দাম? বিরাট কথা বললেন শুভেন্দু

টিকটিকি কামড়েছে! আতঙ্কিত না হয়ে দ্রুত করুন এই ৩টি কাজ

পঞ্জাবে বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দলের সঙ্গে জোটে যাবে না বিজেপি