স্বরূপনগরে বাংলাদেশের হিংসার ছায়া, ভাঙা হল দেবদেবীর মূর্তি

স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে স্বরূপনগরের সারাপুলের বাসিন্দারা ঘুম থেকে উঠে দেখেন আগামী রাশ উৎসব উপলক্ষে যে দেবদেবীর মূর্তি নির্মাণ করা হচ্ছিল সেগুলো রাতের অন্ধকারে কেউ ভেঙে দিয়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের হিংসার ছায়া এবার উত্তর ২৪ পরগণার স্বরূপ নগরে। চলতি বছরে অক্টোবর মাসে  প্রতিবেশী দেশ বাংলাদেশে দুর্গাপুজোর সময়ে যে সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছিল, ভাঙা হয়েছিল একের পর এক মূর্তি এবার তারই পুনরাবৃত্তি হল স্বরূপনগরে। জানা যাচ্ছে, উত্তর ২৪ পরগ্নার এই এলাকায় বেশ কয়েকটি নির্মীয়মাণ দেবদেবীর মূর্তি ভাঙা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই বিষয়টির তদন্ত শুরু করেছে স্বরূপ নগর পুলিশ। 

স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে স্বরূপনগরের সারাপুলের বাসিন্দারা ঘুম থেকে উঠে দেখেন আগামী রাশ উৎসব উপলক্ষে যে দেবদেবীর মূর্তি নির্মাণ করা হচ্ছিল সেগুলো রাতের অন্ধকারে কেউ ভেঙে দিয়ে গিয়েছে। এরপরেই এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। দেখা যায়, কোনও মূর্তির মাথা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, কোনওটার আবার হাত খুলে নেওয়া হয়েছে। ঘটনার খবর পেয়েই বিষয়টি খতিয়ে দেখতে ওই এলাকায় যান স্বরূপনগর পুলিশ। এই ঘটনা প্রসঙ্গে আরও বিস্তারিত জানতে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করাও শুরু করেছেন তাঁরা। অন্যদিকে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ তুলে এই মূর্তি ভাঙ্গার ঘটনার প্রতিবাদ জানিয়ে ওই এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। 

উল্লেখ্য, চলতি বছরের অক্টোবর মাসে বাংলাদেশে দুর্গাপুজো চলাকালীন একাধিক দুর্গামূর্তি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। হামলা করা হয় বাংলাদেশের বিভিন্না জেলার একাধিক মন্দির এবং আশ্রমে। দুর্গামূর্তির পাশাপাশি একাধিক মন্দিরের বিগ্রহও ভাঙা হয়। এই ঘটনার প্রতিবাদে সরব হয়ে বাংলাদেশের স্নগখালঘু হিন্দুদের পাশে দাঁড়ায় ভারত, আমেরিকাসহ বিশ্বের একাধিক দেশ। এ ঘটনায় কুমিল্লার বিভিন্ন থানায় ৭৯১ জনের বিরুদ্ধে ৯টি মামলা করা হয়। এর মধ্যে কোতয়ালি মডেল থানায় পাঁচটি, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় দু’টি এবং দাউদকান্দি ও দেবীদ্বার থানায় একটি করে মামলা হয়েছে। অভিযুক্ত ওই ৭৯১ জনের মধ্যে ৯১ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি ৭০০ অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে ওই মামলায় আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে এখনও পর্যন্ত ৪৪ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা, আর্থিক লেনদেনে সতর্ক থাকুন

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল