রং তুলির ক্যানভাসে তৃণমূলের দেওয়াল লিখন ফুটিয়ে তুলছেন বিজেপি প্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: নেশা রাজনীতি পেশাতে দেওয়াল লিখন। পেশার জালে পড়ে শাসক দলের দেওয়াল লিখছেন বিজেপি প্রার্থী। পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে প্রচার দেওয়াল লিখন এর অভিনবত্ব সৌজন্যের ছবি ধরা পড়ছে। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট(Bashirhat) এক নম্বর ব্লকের সংগ্রামপুর শিবাটি গ্রাম পঞ্চায়েতের সংগ্রামপুরের ১৭,নম্বর বুথে বিজেপি প্রার্থী নিলয় চক্রবর্তী(Nilay Chakraborty)।

একদিকে শিল্পী অন্যদিকে এবারের পঞ্চায়েত নির্বাচনে রাজনৈতিক ময়দানে নেমেছেন । এবারের গ্রাম সভার বিজেপি প্রার্থী তিনি। ১৭ নম্বর বুথের তৃণমূল প্রার্থী সাধনা সরকার, তিনি বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন। একদিকে বিজেপি প্রার্থী তার দেওয়াল লিখন করে দিচ্ছেন, অন্যদিকে নিলয় বাবু তার নিজের বিজেপির প্রার্থীদের সমর্থনে দেওয়াল লিখছেন। ছোট্ট ছেলে শুভকে নিয়ে পাশাপাশি প্রার্থী নিজেই বিজেপি পতাকা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন নিজের বুথে । একদিকে বিজেপি প্রচার করছেন অন্যদিকে নিজের পাশাপাশি বিরোধী দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখে বেড়াচ্ছেন। তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখনের বরাত পেয়েছেন। সংগ্রামপুর(Sangrampur) শিবাটি পঞ্চায়েতে বিভিন্ন গ্রামে সেই ছবি দেখা গেল। সংগ্রামপুর এলাকায় বিজেপি প্রার্থী নিলয় চক্রবর্তী বলছেন আমি একজন শিল্পী। আমার জীবনে শিল্পী প্রাধান্য আগে । তারপর আমার পেশা।

রাজনৈতিক সৌজন্যবোধের মধ্য দিয়ে এখানে শিল্পীর শিল্প কলা ফুটিয়ে তুলতে আমি নেমেছি। লড়াই হবে ভোটের দিন রাজনৈতিক ময়দানে। সেটা সম্পূর্ণ আলাদা। অন্যদিকে তৃণমূল প্রার্থী, নমিতা সরকার(Namita Sarkar) বলেন, আমরা উন্নয়নের পক্ষে মানুষকে কাছে যাচ্ছি। ভোটের রাজনীতির ময়দানে এখানে রাজনৈতিক কোনো দন্ড নেই। আমরা এক জায়গায় বসবাস করি। এখানে ড্রেন ,নিকাশি ব্যবস্থা, পানীয় জল ,রাস্তায় একটু সমস্যা আছে ।জিতলেই সেটা করে দেবো । জেতার ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী। গ্রামবাসী, রাজু ঘোষ জানাচ্ছেন, একই জায়গায় তৃণমূল ও বিজেপি প্রার্থীর বাড়ি। মানুষ যাকে ভালবাসবে তাকে ভোট দেবে। এক জায়গায় বসে চায়ের দোকানে আমরা চা খাই ।গল্প করি। এখানে একে অপরের মধ্যে সৌজন্যবোধ আছে।

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

রাজ্যের শিক্ষাক্ষেত্রে বড় বদল! পড়ুয়াদের জন্যে চালু হচ্ছে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

গণহত্যায় প্ররোচনা! ফেরদৌস, মাহিয়া মাহি-সহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

১০২ মিটার দুরত্বের ছক্কা, বৈভবের তাণ্ডবে জিম্বাবোয়েকে ১৯৩ রানের লক্ষ্য দিলেন শ্রেয়সরা

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, বেনজির তাণ্ডবে মৃত কমপক্ষে ১০

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রভুভক্তি, মালিকের মৃত্যু শোক সহ্য করতে না পেরে মৃত্যু পোষ্যের

শেষ মুহূর্তে হাতছাড়া সোনা, রুপোর পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ঋষিকান্ত