বসিরহাটে প্রেমিকের ঘর দখল নিল প্রেমিকা

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: ভালোবাসার টানে প্রেমিকের বাড়ির সামনে ১৫ দিন ধর্না ।বিয়ে মানতে নারাজ পরিবার। প্রেমিকের ঘর দখল করল প্রেমিকা। পলাতক প্রেমিক ও শ্বশুর এবং শাশুড়ি।প্রেমিকার কাছ থেকে নগদ ১ লক্ষ টাকা ৫,ভরি সোনা নিয়ে চম্পট দিয়েছে প্রেমিক বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, এই ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার বসিরহাটে(Bashirhat) বাঁকুমার মাটিয়া থানার রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ নেওড়া গ্রামে। বছর ২২ এর আলিফ মন্ডল পেশায় দর্জি মিস্ত্রি। তার সঙ্গে ফেসবুক(Facebook) ও ফোনে আলাপ হয় বর্ধমান জেলার(Bardhaman District) কাটোয়া থানার (Katowa P.S.)বানমোড়া গ্রামের বছর ২৫ এর সাবিনা খাতুনের সঙ্গে।

তারপর দীর্ঘ ৬ মাস মেলামেশা ,প্রেম, ভালবাসায় তৈরি হয় । এরপর আলীফ ও সাবিনা পরিবারের অমতে বসিরহাটে একটি জায়গায় সামাজিকভাবে বিয়ে করেন। এখানেই বিপত্তি শুরু ।তারপর ছেলের বৌমাকে মানতে নারাজ হয় মন্ডল পরিবার।বারবার আসলেও তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়। এমনকি ভয়ও দেখানো হয়। শেষ ১৫ দিন প্রেমিকের বাড়ির সামনে রৌদ্র ঝড় বৃষ্টি উপেক্ষা করে ঠায় বসে থাকে প্রেমিকা। এই দেখে গ্রামের মানুষ একত্রিত হয়ে একটি সালিশি সভা করলেও কোন সমাধান সূত্র বেরিয়ে আসেনি। বধূ বাড়িতে আসায় ,ঘরে তোলার ভয়েতে স্বামী ও শ্বশুর তাকে ছেড়ে পালিয়ে যায়। এখনো পর্যন্ত বাড়ি ফেরে নি। গ্রামবাসীদের কাছে বারবার দাবি করে তিনি বিয়ে করেছেন। তাকে মানতে চাইছে না শ্বশুর বাড়ির লোকজন। এমনকি ঘরে ঢুকতে দিচ্ছে না ।তারপর বধূ বাধ্য হয়ে প্রেমিকের ঘর দখল করে নেয়। এরপরে চলে শারীরিক ও মানসিক নির্যাতন। কিন্তু বধূ প্রতিজ্ঞাবদ্ধ কোনমতেই স্বামীর ঘর ছেড়ে যাবে না। শাশুড়ি মেরুদা বিবির বিরুদ্ধে অভিযোগ ঘরের মধ্যে তাকে বিভিন্ন ভাবে নির্যাতন চালাচ্ছে।

খেতে দেওয়া তো দূরের কথা, এমনকি শৌচালয় যেতে দিচ্ছে না। পাশাপাশি বধুর গর্ভে দু মাসের একটি ভ্রুণ তৈরি হয়েছিল । সেটাও পরিকল্পনা করে স্বামী শ্বশুর-শাশুড়ি হত্যা করতে বাধ্য করিয়েছে।। এই খবর জানতে পেরে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। গ্রামের মানুষ ওই বধু যাতে দুবেলা খেতে পারে তার জন্য থালা-বাসন, চাল, ডাল রান্না করার গ্যাস কিনে দিয়েছেন। গ্রামবাসীরা চাইছেন ছেলে যখন বিয়ে করেছে সে মহিলাকে তারা ঘরে নিক। শান্তিপূর্ণ ভাবে স্বামী-স্ত্রী সংসার করুক। কিন্তু শাশুড়ি এই বিয়ে মানতে নারাজ। এই বিয়ের কোন প্রমাণ নেই সম্পূর্ণ অভিযোগ ভিত্তিহীন। ছেলের থেকে মহিলার বয়স বেশি এর আগেও ওই মহিলার বিয়ে হয়ে গিয়েছিল। টাকা পয়সা সোনা গয়না ওই মহিলা ছেলেকে দিয়েছে সেটা মিথ্যে কথা, এমনকি গর্বের ভ্রূণ হত্যা হয়েছে তার কোন প্রমাণ নেই। আমরা এ বিয়ে মেনে নেব না। এই সিদ্ধান্তে অনড় শ্বশুর ও শাশুড়ি।

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল