সল্টলেকে ফুটপাত দখলমুক্ত করতে সারপ্রাইজ ভিজিটে পুরমন্ত্রী অগ্নিমিত্রা

এরপরেই অগ্নিমিত্রা পাল কড়া ভাষায় দোকানদারদের জায়গা খালি করার জন্যে সময় বেঁধে দেন। না হলে সবাইকে ফাইন দিতে হবে বলেও জানিয়ে যান।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্ষমতায় বসার পর থেকেই রাজ্যের উন্নয়নে মন দিয়েছে বিজেপি সরকার। বিশেষ করে, রাস্তায় ফুটপাতজুড়ে দোকানপাঠ নির্মূল করার হুঙ্কার দিচ্ছেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ইতিমধ্যেই কলকাতার বহু জায়গায় ফুটপাত ফাঁকা করে দেওয়া হয়েছে। অভিযোগ, ফুটপাত সাধারণ মানুষের হাঁটার জায়গা। সেখানে দোকানপাঠ খুলে রাখার কারণে পথচারীদের হাঁটার সমস্যা হচ্ছে। যাতে আরও বিপদ বাড়ছে। তাই ফুটপাত খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছেন অগ্নিমিত্রা পাল। এই মর্মে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে বিধাননগর পৌর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে হানা দেন নগর উন্নয়ন মন্ত্রী।

৩৯ নম্বর ওয়ার্ডের বিএ সিএ-সহ বিভিন্ন জায়গায় ঘুরে দেখেন মন্ত্রী। খতিয়ে দেখেন রাস্তার দখলকৃত বিভিন্ন ফুটপাত। দেখতে পান, ওই ওয়ার্ডের অধিকাংশ রাস্তার ফুটপাত দখল হয়ে গিয়েছে। ফুটপাতের উপরে কোথাও পার্কিং, কোথাও দোকান গড়ে রমরমা ব্যবসা চলছে। এরপরেই অগ্নিমিত্রা পাল কড়া ভাষায় দোকানদারদের জায়গা খালি করার জন্যে সময় বেঁধে দেন। না হলে সবাইকে ফাইন দিতে হবে বলেও জানিয়ে যান। ফুটপাত দখল করে থাকা এক ব্যক্তিকে ধমকও দেন।

এদিন আচমকা সল্টলেকে  ভিজিটে এসে অগ্নিমিত্রা পাল বলেন, ‘রাস্তার ফুটপাত সব সময় স্বচ্ছ ও পরিষ্কার রাখতে হবে। সবসময় রাস্তা স্বচ্ছতা রাখার কথা জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। একই কথা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বলেছেন। রাস্তায় ময়লা, থুতু ফেলা যাবে না। ফুটপাত খোলা রাখতে হবে। প্লাস্টিক ব্যবহার করা যাবে না। এত কিছুর পরেও সল্টলেকের ফুটপাত জুড়ে গাড়ি পার্কিং করা থাকছে। স্কুল থেকে বাচ্চারা যাচ্ছে ওই রাস্তা দিয়ে। এক্সিডেন্ট হলে কে দায় নেবে? ফুটপাত খোলা রাখুন, গাড়ি পার্কিং করবেন না। সবাই শিক্ষিত মানুষ। বিএমসিকে পয়সা দিয়ে পার্কিংয়ে গাড়ি রাখবেন। চারটে গাড়ি কিনে নিলেন, তারপরে রাস্তায় গাড়ি রেখে দিলেন, তা হবে না। এভাবে চলতে পারে না। এ সরকারের আমলে এসব চলবে না। কি বলব, এরা সবার শিক্ষিত মানুষ, চারতলা-পাঁচতলা বাড়িতে থাকেন, এটুকু ভদ্রতা সভ্যতা জ্ঞান নেই। ফুটপাতটা মানুষের সুবিধার জন্য। এই বিষয়ে পুলিশকেও পদক্ষেপ নিতে বলা হয়েছে।’ গত মাসে পার্ক স্ট্রিটের ফুটপাতে এক দরিদ্র মহিলার শিশুর জন্য দুধ গরম করাকে কেন্দ্র করে মন্ত্রী অগ্নিমিত্রা পাল-এর বিতর্কিত মন্তব্য ও ধমক দেওয়ার ঘটনা রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিল। 

হুমায়ুনের বাবরি মসজিদের পালটা রামমন্দির তৈরির প্রস্তাব! রেজিনগর উপনির্বাচনে বিজেপির প্রার্থী সেই শাখারভই

শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক-সহ সাতজনকে মৃত্যুদণ্ড দিল আদালত

তিন বছরের শিশুকে কামড়ে টেনে নিয়ে গেল কুকুর, CCTV-তে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য

কাগজকুড়ুনি সেজে রাতের অন্ধকারে স্টুডিও সাফ! চোরাই ক্যামেরা বিক্রি করতে গিয়েই পুলিশের জালে ২

‘নন্দীগ্রামে উপ নির্বাচনে কল্পনাতীত মার্জিনে জিতব’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর

মমতাপন্থী সাংসদ কীর্তি আজাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

নেপালের হড়পা বানের ২১ দিন পরেও নিখোঁজ শর্মিষ্ঠা, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ মুকুলপুত্র শুভ্রাংশু

সঙ্কটজনক জেলবন্দি ইমরান, অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চাইলেন ৭ প্রাক্তন অধিনায়ক

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

স্ত্রীকে খুশি করতে পার্কিং থেকে গাড়ি চুরি করল যুবক ,তার পর যা ঘটল…

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও

মহিলা বলে গ্রেফতার! আফগানিস্তানে গিয়ে চরম বিপদে জনপ্রিয় ভ্লগার