মহিলা যাত্রীর সঙ্গে দুর্ব্যবহার করার অপরাধে ধৃত ওলার চালক

Share:

নিজস্ব প্রতিনিধি, এয়ারপোর্ট: মহিলা যাত্রীর সঙ্গে ফোনে অশালীন আচরণ করে ধৃত এক ওলা চালক। কলকাতা বিমানবন্দর থেকে অভিযুক্ত ওলা চালককে গ্রেপ্তার করে এনএসসিবিবআই এয়ারপোর্ট থানার(NSCBI Airport P.S.) পুলিশ। পুলিশ সূত্রে খবর, ৩০ এপ্রিল খড়দহের বাসিন্দা এক মহিলা, এনএসসিবিআই এয়ারপোর্ট থানায় এক ওলা চালকের বিরুদ্ধে টেলিফোনে অশালীন মন্তব্য করার অভিযোগ দায়ের করেন।

ওই মহিলার অভিযোগ ছিল, ২৯ এপ্রিল রাতের বিমানে দিল্লি থেকে কলকাতা আসেন তিনি। এরপর খড়দহের(Kardaha) বাড়িতে ফেরার জন্য ওলা গাড়ি বুক করেন। অভিযোগ ওই মহিলাকে ফোন করে ওলা গাড়ির চালক। এরপরই ভাড়া নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় এবং মহিলার দাবি অভিযুক্ত ওলা চালক টেলিফোনে তাকে অশালীন মন্তব্য করে। মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে এনএসসিবিআই এয়ারপোর্ট থানার পুলিশ। শুক্রবার ওই ওলা চালক কলকাতা বিমানবন্দরে এলে, তাকে সেখান থেকে গ্রেপ্তার করে পুলিশ।

ধৃত ওলা চালকের নাম চন্দন কুমার যাদব। ধৃতকে আজ ব্যারাকপুর আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে আদালতে বিচারপতির কাছে আবেদন জানিয়ে ওই ওলা চালককে(Ola Driver) নিজেদের হেফাজতের চায় পুলিশ।  ওলা চালকদের বিরুদ্ধে মাঝেমধ্যেই একাধিক অভিযোগ লিপিবদ্ধ হয় পুলিশের কাছে। ফের কলকাতা বিমানবন্দর থেকে এক মহিলা যাত্রীর সঙ্গে দুর্ব্যবহার করে ওলার চালক খবরের শিরোনামে উঠে এলো।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল