ভোটে লড়তে পারবেন না ভাঙড়ের ৮২জন ISF প্রার্থী

দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়-২ ব্লকের ৮২জন ISF প্রার্থী এবারের পঞ্চায়েত নির্বাচনে লড়াই করতে পারবেন না। রায় কলকাতা হাইকোর্টের।

Share:

নিজস্ব প্রতিনিধি: একের পর এক ধাক্কায় বিপর্যস্ত ISF শিবির। একদিকে দলের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকির(Nowshad Siddiqui) বিরুদ্ধে দায়ের হয়েছে ধর্ষণের অভিযোগ, যার জেরে যে কোনও মুহুর্তে গ্রেফতার হতে পারেন ভাঙড়ের(Bhangar) এই বিধায়ক, অন্যদিকে এদিনই কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল ISF’র ৮২জন প্রার্থী(Candidates) ভোটে লড়াই করতে পারবেন না। আর এই জোড়া ধাক্কাতেই বেসামাল হয়ে পড়েছে ISF।

আরও পড়ুন ঠিকা শ্রমিকের মৃত্যুতে ভাঙচুর তৃণমূলের কার্যালয়

নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নাম উধাওয়ের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ভাঙড়-২ ব্লকের ৮২ জন ISF প্রার্থী। তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানায় কমিশন। সেই মামলায় হাইকোর্টের Single Bench’র বিচারপতি বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ ছিল, নির্বাচন কমিশনকে ওই ৮২ জন প্রার্থীর মনোনয়ন খতিয়ে দেখতে হবে। সব ঠিক থাকলে এই ৮২ জনকে ভোটে লড়তে দেওয়ার সুযোগ দিতে হবে। সেই রায়কেই চ্যালেঞ্জ করে রাজ্য সরকার গিয়েছিল Division Bench-এ। সেই মামলাতেই এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ খারিজ করে দেয় হাইকোর্টেরই Single Bench’র রায়। যার ফলে ভাঙড়ের ওই ৮২জন প্রার্থী চলতি পঞ্চায়েত নির্বাচনে(Panchayat Election) লড়াই করতে পারবেন না।

আরও পড়ুন শহর কলকাতায় মাটির নীচ দিয়ে যাবে Cable, Broadband, Internet’র তার

পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণের মুখে আদালতের এই রায় নিঃসন্দেহে ISF’র কাছে বড় ধাক্কা বলেই অনেকে মনে করছেন। কেননা ভাঙড়ের বুকেই ISF’র সব থেকে বড় শক্তি রয়েছে। সেই কারণেই ভাঙড়ের ২টি ব্লকের ২টি পঞ্চায়েত সমিতি এবং ১৯টি গ্রাম পঞ্চায়েতের বোর্ড দখল করা হয়ে উঠেছিল ISF’র কাছে প্রেস্টিজ ইস্যু। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই লক্ষ্যেই তাঁরা পৌঁছাতে পারছে না। একদিকে তৃণমূলের দাপট অন্যদিকে আদালতের রায়, এই জোড়া ধাক্কায় পঞ্চায়েত ভোটের মাঝপথেই বেলাইন হয়ে গেল নওশাদ সিদ্দিকির দল।

সুখের ঘুমেই কমছে আয়ু? অতিরিক্ত ঘুম ডেকে আনছে অকালমৃত্যুর ঝুঁকি

‘এসআইআরের সিদ্ধান্ত জ্ঞানেশের একার নয়’, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

পড়শির থেকে ৪ জিনিস ধার করেন? সংসারে কোন অমঙ্গল ডেকে আনছেন জানেন…

ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগে এবার বাংলাদেশে গ্রেফতার হিন্দু পুলিশ কর্মী

দুঃসংবাদ ৪ রাশির জাতকদের, বুধের অস্তের কারণে নেমে আসছে অর্থ সঙ্কট

রাহুর নক্ষত্রে সূর্যের গোচর, ধনতেরাস পর্যন্ত সুসময় ৫ রাশির জাতকদের

আট বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুনের পর নদীতে ছুড়ে ফেলল বাবা, কারণ শুনলে চমকে যাবেন

ডেঙ্গু নিয়ে আগামী তিন সপ্তাহ সাবধান থাকতে পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

সোশ্যাল মিডিয়ায় ২১ লক্ষের বেশি ফলোয়ার, গ্রামপ্রধান পদে লড়ে মাত্র ৩৩টি ভোট পেলেন নেটপ্রভাবী

ডিলিমিটেশন বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের, কলকাতা পুরসভায় আদৌ ভোট হবে?

লাইসেন্সের বিনিময়ে স্কুলের কাছ থেকে ১০০ কোটি ঘুষ! গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী

পুরভোট নিয়ে রণকৌশল সাজাতে বৃহস্পতিতে বৈঠকে বসছেন শুভেন্দু, উপস্থিত থাকবেন শমীক-সুকান্ত

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী

আচমকা কেন গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার হুঁশিয়ারি দিলেন কৌস্তভ বাগচি!