চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভরা বিয়েবাড়িতে খাবার ভেবে বিষ খেল ৭ শিশু-সহ ৯ জন

নিজস্ব প্রতিনিধি: বিয়ে বাড়িতে খাবার ভেবে ভুল করে বিষ খেয়ে অসুস্থ ৭ শিশু-সহ ৯ জন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং (Canning) থানার অন্তর্গত গোপালপুর গ্রাম পঞ্চায়েতের আমতলা গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। অসুস্থদের তড়িঘড়ি উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে। তাঁদের অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপালপুর গ্রাম পঞ্চায়েতের আমতলা গ্রামের একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। সেই বিয়ে বাড়িতে আমন্ত্রিতদের মধ্যে কয়েকজন শিশু মশা মাছি মারা্র বিষকে খাবার ভেবে খেয়ে ফেলে। এমনকি তারা দুজন বয়স্ক ব্যক্তিকেও সেই ‘খাবারের’ ভাগ দেয়। আর এর পর ঘটে অঘটন। জমজমাট বিয়ে বাড়িতে আনন্দের মেজাজে রয়েছেন সবাই। কিন্তু সেই খুশির তাল কেটে গেল মুহূর্তের মধ্যে। আচমকা অসুস্থ হয়ে পড়ে এক এক করে ৭ জন শিশু। দুই বয়স্ক ব্যক্তিও অসুস্থ হয়ে পড়েন। হঠাৎ বমি করতে শুরু করে তারা। সঙ্গে পেটে অসহ্য যন্ত্রণায় কাতরাতে থাকে। তাঁদের সঙ্গে কথা বললে পরিবারের লোকেদের অসুস্থরা জানায় খাবার ভেবে বিষ খেয়ে ফেলেছে তারা। এর পর উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের লোকেরা। তড়িঘড়ি ৭ জন শিশু এবং দুই বয়স্ককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। পরিবারের লোকজন এই ঘটনা নিয়ে জানান, বাড়িতে খুব মশা মাছি রয়েছে। পতঙ্গের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়তে হাওয়। তাই তা তাড়ানোর জন্য বিষ আনা হয়েছিল বাড়িতে। সেই বিষ রাখা ছিল বাড়ির জালনার কার্নিশের ওপর। চিনির মতো দেখতে আদতে সেটি যে বিষ তা না বুঝতে পেরে পরিবারের লোকজনের অলক্ষ্যে শিশুরা কখন খেয়ে ফেলেছে তা বুঝতে পারেননি কেউই।

ক্যানিং মহকুমা হাসপাতালে অসুস্থদের সবার চিকিৎসা চলছে। অসুস্থদের শারীরিক অবস্থা নিয়ে ক্যানিং মহকুমা হাসপাতালের শিশু বিশেষজ্ঞ আলমগীর হোসেন জানান, সকলের অবস্থাই স্থিতিশীল। বিপদের কোন কারণ নেই। চিকিৎসকের কথা শুনে স্বস্তি ফিরেছে পরিবার-সহ বিয়ে বাড়ির অতিথিদের মধ্যে।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

সালানপুরে বলিউডের ‘গ্ল্যামার কুইন’ মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ