দেউচা পচামি প্রকল্পে চাকরি পেলেন আরও ২৬ জমিদাতা

এই প্রকল্পে ১ লক্ষ জন চাকরি পাচ্ছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেউচা পচামি প্রকল্পে চাকরি (JOB) পেলেন জমিদাতাদের আরও ২৬ জন। শনিবার তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। বীরভূম জেলা প্রশাসন সূত্রে খবর, আরও নিয়োগপত্র দেওয়া হবে।

উল্লেখ্য, কয়লাখনি প্রকল্পে জমিদাতাদের ৬০০ জনেরও বেশি যুবক- যুবতী ইতিমধ্যেই চাকরি পেয়েছেন। এঁদের মধ্যে গ্রুপ ডি পদে চাকরি পেয়েছেন প্রায় ৩০০ জন। শনিবার জেলা প্রশাসন ২৬ জনের হাতে নিয়োগপত্র তুলে দেয়। এঁরা গ্রুপ-ডি’র নিয়োগপত্র পেয়েছেন। উল্লেখ্য, এই প্রকল্পে ১ লক্ষ জন চাকরি পাচ্ছেন।

প্রসঙ্গত, জমিদাতাদের জন্য বিশেষ প্যাকেজে থাকছে আর্থিক সাহায্যও। মহম্মদবাজারের প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছিল ১০ হাজার টাকা করে অনুদানের। ঠিক হয়েছিল,  জমি দেওয়ার বদলে যারা চাকরির সুযোগ পাচ্ছেন তাদের বয়স ১৮ বছর না হলে ১৭ বছর বয়স থেকে এক বছরের জন্য প্রতি মাসে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছিল, যাদের জুনিয়র কনস্টেবল পদে চাকরির সমস্ত শর্ত পূরণ হচ্ছে না তাঁদের নিয়োগ করা হবে চতুর্থ শ্রেণির করণিক পদে।

উল্লেখ্য, কয়ালখনি প্রকল্পের শুরুতেই ৪০০ জনকে দেওয়া হয়েছে জুনিয়র কনস্টেবলের নিয়োগপত্র। গত বছরের ৮ জুলাই ২৬০ জনের হাতে মুখ্যমন্ত্রী তুলে দিয়েছিলেন নিয়োগপত্র। সেই নিয়োগপত্র ছিল জুনিয়র কনস্টেবল পদের।

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন