চোরা পথে ভারতে প্রবেশ করে ধৃত তিন বাংলাদেশী ও দুই দালাল

Share:

নিজস্ব প্রতিনিধি,বাগদা ও মালদা: চোরা পথে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার অভিযোগে তিন বাংলাদেশীকে বাগদার বানেশ্বরপুর বাজার থেকে গ্রেফতার করলো বাগদা থানার(Bagda P.S.)পুলিশ। ঘটনায় দুই দালাল কেও গ্রেফতার করেছে পুলিশ । ধৃতের নাম নরেশ বিশ্বাস ও সুশীল মন্ডল ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে কয়েকজনকে বানেশ্বরপুর বাজারে ঘোরাঘুরি করতে লক্ষ্য করা যায়।

পুলিশ সেখানে গিয়ে তাদের কাছ থেকে জানতে পারে যে তারা বাংলাদেশের নাগরিক । চোরা পথে তারা ভারতে প্রবেশ করেছে । এরপর তাদেরকে গ্রেফতার করে পুলিশ । ধৃত বাংলাদেশীদের নাম সন্ত ইসলাম , নজরুল বিশ্বাস ও পিয়ারা বেগম । বৃহস্পতিবার তাদের বনগাঁ মহাকুমা আদালতে পেশ করে পুলিশ । এদিকে মালদার কালিয়াচক থেকে আবারো উদ্ধার হল বেআইনি ব্রাউন সুগার।

প্রায় এক কেজি ব্রাউন সুগার(Brown Sugar) সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল সি আই ডি এবং কালিয়াচক থানার পুলিশ। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ভগবানটোলা এলাকায় হানা দেয় সি আই ডি(CID) এর বিশেষ টিম এবং কালিয়াচক থানার(Kaliyachak P.S. পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয় একজনকে। জানা গেছে ধৃতের নাম ভাস্কর মন্ডল। বাড়ি ওই এলাকাতেই। আজ ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। এই চক্রে আর কারা আছে তা জানতে পুলিশ তদন্ত করছে।

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পরিচালক রাজা সেন, এখন কেমন আছেন?

নাবালিকাকে লাগাতার ধর্ষণ, স্ত্রীকে পুড়িয়ে খুনের অভিযোগে আমৃত্যু কারাদণ্ড বাদুড়িয়ার যুবকের

কর্মক্ষেত্রে বিশিষ্ট সেবার জন্য রাষ্ট্রপতি পদকে ভূষিত হলেন ২১ জন সিবিআই আধিকারিক

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসে AI-তে বানান নিজের দেশাত্মবোধের ছবি, রইল দুর্দান্ত কিছু প্রম্পট

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

গলছে বরফ, আগামী সপ্তাহে ভারত সফরে তারেক রহমান, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী