Loading live market data...
Loading active stocks...
Connecting...

পানিহাটিতে বোমাবাজি, আহত ৫ বিজেপি সমর্থক

নিজস্ব প্রতিনিধি : এখনও রাজ্যের নতুন সরকার শপথ নেয়নি। তার আগেই ভোট পরবর্তী হিংসা বাড়তে শুরু করেছে। বুধবার রাতেই গুলি করে খুন করা হয়েছে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। পানিহাটিতেও হয়েছে বোমাবাজি। 

Share:

May 7, 2026 10:08 am
'দোষীরা শাস্তি পাক'

বুধবার রাতে মধ্যমগ্রামে গুলিতে খুন হন শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ। তাঁর মৃত্যুতে শোকের ছায়া চন্ডীপুরে। মৃত চন্দ্রনাথের মা বলেন, তাঁরা বিজেপি করেন। ভোটের আগে হুমকি দেওয়া হয়েছিল তাঁদের। ৪ মের পর কে বাঁচায় বলে হুমকি দেওয়া হয়েছিল। চন্দ্রনাথ রথের মায়ের এখন শুধু হাহাকার। তিনি বলেন, কোল খালি হয়ে গেলো। দোষীরা যেনো শাস্তি পায়।

May 7, 2026 9:50 am
পরিকল্পিত খুন!

চন্দ্রনাথ রথকে পরিকল্পিতভাবেই খুন করা হয়েছে। এমনই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। প্রায় এক সপ্তাহ ধরে চন্দ্রনাথ রথের গতিবিধি অনুসরণ করছিল আততায়ীরা। তদন্তে জানতে পেরেছে পুলিশ। সূত্রের খবর, খুনে ব্যবহৃত গাড়ি ঘটনাস্থলে ঢুকেছিল প্রায় ৬ ঘণ্টা আগে। পুলিশের অনুমান, চন্দ্রনাথের বাড়ির কাছে ওই গাড়ি নিয়ে রেইকি করেছিল আততায়ীরা। আগে থেকেই পরিকল্পনা ছকে নেওয়া হয়েছিল। 

May 7, 2026 9:10 am
ভুয়ো নম্বর প্লেট!

শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ককে খুন করতে দুষ্কৃতীর  যে গাড়ি ব্যবহার করেছিল, তার নম্বর প্লেট ভুয়ো বলে জানা যাচ্ছে। শিলিগুড়ির এক ব্যক্তির নামে ওই গাড়ি রেজিস্টার করা হয়েছিল। পুলিশ সূত্রে খবর, ৩ জন ছিল খুনের সময়। ব্যবহার করা মোটর বাইকের নম্বর প্লেটও ভুয়ো। 

May 7, 2026 9:01 am
পানিহাটিতে বোমাবাজি

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে খুনের পরেই উত্তেজনা ছড়ালো উত্তর ২৪ পরগনা জেলার পানিহাটিতে। বোমা বিস্ফোরণে আহত হয়েছেন ৫ জন বিজেপি সমর্থক। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁরা। ঘটনাস্থলে থেকে খুব কাছে অভয়ার বাড়ি। এবারের নির্বাচনে পানিহাটি থেকে জিতেছেন অভয়ার মা। তারপরেই এই বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। 

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

দল হারলেও ‘জিতে’ গেলেন কুপার কনোলি, আইপিএলে ২২ বছর বয়সে ভাঙলেন বহু রেকর্ড

‘পারলে আমাকে ধরো’, ইনস্টা পোস্টে পঞ্জাবের কাটা ঘায়ে নুনের ছিটে দিলেন ইশান

কল্পেশ্বর যাওয়ার প্ল্যান? কখন যাবেন, কীভাবে পৌঁছবেন রইল সব তথ্য