হাঁসখালি গণধর্ষণ-খুনের ঘটনায় তৃণমূল নেতার পুত্র-সহ ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: সকাল থেকেই গোটা গোটা বাংলার নজরে ছিল হাঁসখালি গণধর্ষণ-খুনের মামলার রায়দানের দিকে। রানাঘাট মহকুমা আদালত সোমবারই ৯ জনকে দোষী সাব্যস্ত করেছিল। মঙ্গলবার  বহু প্রতীক্ষিত সেই মামলার রায়দান করেছে আদালত।  দোষী সাব্যস্ত ৯ জনের মধ্যে তৃণমূল নেতার পুত্র-সহ ৩ তিন জনের যাবজ্জীবন সাজা ঘোষণা করেছে আদালত। বাকি এক জনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিচারক এই মামলায় ব্রজ ওরফে সোহেল গোয়ালি, রঞ্জিৎ মল্লিক ও প্রভাকর পোদ্দারকে আমৃত্যু কারাবাসের  সাজা শুনিয়েছে। মূল অভিযুক্ত সোহেলের বাবা সমর গোয়ালিকে পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। তাঁর বিরুদ্ধে অপরাধে সহযোগিতা ও প্রমাণ লোপাটের অভিযোগ আনা হয়েছে। দুজনকে শর্ত সাপেক্ষে ৫০ হাজার টাকার বন্ডে জামিন দেওয়া হয়েছে। জানা গিয়েছে ঘটনার সময়ে অভিযুক্ত ৯ জনের মধ্যে একজন নাবালক ছিলেন।

ঘটনা ২০২২ সালে এপ্রিল মাসের। স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলের জন্মদিনের পার্টিতে ডাকা  হয়েছিল নাবালিকাকে। সেখানেই তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের পুত্রের জন্মদিনের পার্টিতে ছেলে ও তার বন্ধুরাই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। সেখানে অসুস্থ হয়ে পড়লে বাড়ির সামনে তাঁকে রক্তাক্ত অবস্থায় ফেলে যায় অভিযুক্তরা। পরে বাড়িতে গিয়ে আরও অসুস্থ হয়ে পড়েন ওই নাবালিকা। বাড়িতেই মৃত্যু হয় তাঁর। তড়িঘড়ি প্রমাণ লোপাটের জন্য দেহ সৎকার করা হয়। নির্যাতিতার মা-বাবা হাঁসখালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু পুলিশ সেইভাবে তদন্ত করেনি বলে অভিযোগ। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মামলা করেন হাই কোর্টে। সেখান থেকে ঘটনার তদন্তের ভার পায় সিবিআই। সিবিআই চার্জশিট দেওয়ার পরে মামলায় ৯ জনকে দোষী সাবস্ত  করে রানাঘাট মহকুমা আদালত।

আরও পড়ুন: হিন্দু যুবককে পিটিয়ে খুনের প্রতিবাদে দিল্লিতে বাংলাদেশি দূতাবাসের কাছে তুমুল বিক্ষোভ

দোষীদের মধ্যে রয়েছে সোহেল গয়ালি, প্রভাকর পোদ্দার, রঞ্জিত মল্লিক, সুরজিৎ রায়, আকাশ বারুই, সমরেন্দ্র গয়ালি, দীপ্ত গয়ালি, পীযূষকান্তি ভক্ত এবং অংশুমান বাগচী। এদের মধ্যএ কয়েকজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধিতে মামলা দায়ের হয়েছে। পাশাপাশি পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, দোষীদের বিরুদ্ধে প্রমাণিত হয়েছে অপরাধ। এর ভিত্তিতে মঙ্গলবার সাজা ঘোষণা করা হল।

পাইলট হয়ে মায়ের স্বপ্নপূরণ ছেলের, চিরন্তন সম্পর্কের ভিডিও ভাইরাল

ব্রড পিকে তুষারধসে প্রাণ হারালেন কিংবদন্তি পর্বতারোহী নির্মল পুরজা

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

নিমন্ত্রণ রক্ষা না করায় ৫০০ টাকার জরিমানা! হুগলিতে ভাইরাল পোস্টার ঘিরে হইচই

মাথার দাম ৫০ লাখ ডলার, জঙ্গিনেতা মেজর জিয়ার শাস্তি প্রত্যাহার করছে তারেক রহমান সরকার?

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার

‘তোলাবাজিতে সংক্রমিত বিজেপির একাংশও’, প্রকাশ্যে স্বীকারোক্তি শমীকের

নিজের হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?

বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান

কার রেশন কার্ড থাকবে, কার বাতিল হবে? জানুন সরকারের নতুন নিয়ম