Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টানা ১০ বছর পর খুলছে বন্ধ চা নিলামকেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। দীর্ঘ ১০- ১২ বছর পর ফের চালু হচ্ছে জলপাইগুড়ি চা-নিলাম কেন্দ্র।  আগামী ৩১ মার্চ থেকে তা  শুরু হতে চলেছে । জানা যাচ্ছে, ৩ মার্চ নিলাম কেন্দ্র ও চাশিল্পের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিত্বদের নিয়ে বৈঠকে বসবে জলপাইগুড়ি চা-নিলাম কেন্দ্র কর্তৃপক্ষ। এরপরেই শুরু হবে নিলাম কেন্দ্র । 

এই প্রসঙ্গে জলপাইগুড়ির সাংসদ জানিয়েছেন,’ জলপাইগুড়ি‌ চা-নিলাম কেন্দ্রকে ফের চালু করার জন্য কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী‌ পীযূষ গোয়েলের‌ সঙ্গে কথা বলেছিলাম । এরপরেই কেন্দ্রের তরফ থেকে নিলাম কেন্দ্র কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠান হয়েছে । আর এই চিঠি আসতেই নিলাম কেন্দ্র খোলার জন্য প্রশাসনের তরফ থেকে শুরু হয়েছে প্রস্তুতি ।’ চা-নিলাম কেন্দ্র ফের নতুনভাবে‌ চালু  হওয়ার খবর পেতেই  উচ্ছ্বসিত জলপাইগুড়ির চা-বাগান মালিক থেকে শুরু করে ব্যবসায়ী‌ মহল‌ ।  

অন্যদিকে জেলার ক্ষুদ্র চা-চাষি সংগঠনের সম্পাদক বিজয়গোপাল চক্রবর্তী  জানিয়েছেন, ‘ ফের নিলাম কেন্দ্র চালু হওয়ায় আমি খুবই আনন্দিত।’ বলা বাহুল্য, জলপাইগুড়ি চা-নিলাম কেন্দ্র ২০০৫ সালে চালু হয়েছিল । এরপর ২০১৫ সাল থেকে তা বন্ধ হয়ে যায় । এরপর চা নিলামকেন্দ্র চালুর জন্য কমিটির ভাইস চেয়ারম্যান তথা টি বোর্ড সদস্য পুরজিৎ বক্সীগুপ্ত,  নিলামকেন্দ্র চালু করা নিয়ে গঠিত টাস্ক ফোর্সের চেয়ারম্যান সঞ্জয় ধানুটি, জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্ত রায় প্রমুখ কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রেখে চলেন নিলামকেন্দ্রটি চালু করার জন্য। আর তাতেই মিলল সুরাহা । 

কেরলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা সন্তোষ নায়ার

মমতার কাউন্টিং এজেন্টের বাড়িতে হামলা, পোড়ানো হল স্কুটার

পরিচারিকা থেকে MLA, জানুন বিজেপির কলিতা মাঝির অনুপ্রেরণামূলক যাত্রার গল্প

বিয়ের আসরে ডেলিভারি বয়কে ২১০০ টাকার নোটের মালা পরিয়ে দিলেন বর-কনে, ভিডিও ভাইরাল

পুরো রাত ঘুমানোর পরেও কেন কাটছে না ক্লান্তি? জেনে নিন সারাদিন ঘুম ঘুম পাওয়ার আসল কারণ

বেলেঘাটায় তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু

কান চলচ্চিত্র উৎসব-এ ফিরছেন আলিয়া ভাট, রেড কার্পেটে থাকবেন ঐশ্বর্য-করনসহ ভারতীয় তারকারা

চিনের আতশবাজি কারখানায় বিস্ফোরণে মৃত ২১, আহত ৬১

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

মেট গালায় মনীশ মালহোত্রার ভাইরাল লুক, ৯৬০ ঘণ্টার বন্দগলায় কী আছে জানেন?

বিজয়কে শুভেচ্ছা জানিয়ে এ আর রহমানের বার্তা, কি লিখলেন জানেন?

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে