মাছ ধরতে গিয়ে বাংলাদেশে আটক কাকদ্বীপের ৩৪ মৎস্যজীবী, দুঃশ্চিন্তায় ঘুম উবেছে পরিবারের

Share:

আন্তর্জাতিক ডেস্ক :মাছ ধরতে সমুদ্রে গিয়েছিলেন। কিন্তু বুঝতেই পারেননি কখন আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে গিয়েছেন তাঁরা। আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করার অভিযোগে কাকদ্বীপের ৩৪ জন মৎস্যজীবীকে আচক করেছে বাংলাদেশ। তাঁদের দুটি ট্রলারকেও বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গিয়েছে, তাঁদের সঙ্গে ছিল এফ বি ঝড় ও এফবি মঙ্গলচণ্ডী ৩৮। এই দুটিকে বাজেয়াপ্ত করে রাখা হয়েছে। বাংলাদেশের হাতে আটক হওয়ার পরেই চিন্তায় ঘুম উড়েছে পরিবারের সদস্যদের।

সূত্রের খবর, কয়েকদিন আগে কাকদ্বীপ থেকে মাছ ধরতে গিয়েছিলেন ৩৪ জন। বঙ্গোপসাগরের ওপরে জলের সীমা বুঝতে না পেরে ঢুকে পড়েছিলেন বাংলাদেশে। এমনই অভিযোগ উঠেছে। বাংলাদেশের মোংলা বন্দরের কাছে তাঁদের আটক করে বাংলাদেশের নৌবাহিনী। বাংলাদেশের নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গভার রাতে জলসীমা অতিক্রম করে ট্রলার দুটি বাংলাদেশের জলসীমায় মাছ ধরছিলেন তাঁরা। বাংলাদেশের নৌবাহিনীর টহলদারি জাহাজ ওই ট্রলারগুলোর ওপর নজর রাখছিল। পরে সেগুলোকে ধাওয়া করে ধরা হয়। আপাতত ৩৪ জনকে নিয়ে যাওয়া হয়েছে মোংলা বন্দরে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

তবে জানা গিয়েছে, মৎস্যজীবীদের দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা নিচ্ছে রাজ্যের মৎস্য দফতর। বাংলাদেশের ভারতীয় দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। সীমান্তবর্তী জলসীমায় মাছ ধরার সময় আরও সতর্ক থাকার বার্তা দিচ্ছেন প্রশাসনিক কর্তারাও।

মৎস্যজীবীদের আটক করার খবর বাড়িতে আসতেই চিন্তায় পরেছেন সকলেই। বাংলাদেশ থেকে ফোনে পরিবারকে আটক করার বিষয়ে জানানো হয়েছে। এরপরেই চিন্তায় ঘুম উড়েছে সকলের।  নামখানা ও কাকদ্বীপ থেকে প্রতিদিনই বহু মৎস্যজীবী সমুদ্রে যান মাছ ধরতে। এরপর থেকে আরও সতর্ক হওয়ার বার্তা দেওয়া হচ্ছে।

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার

‘একা কুম্ভ’ হয়ে লড়াই করে একদিনের কেরিয়ারে প্রথম শতরান হাশমাতুল্লাহ শাহিদির

বৃষ্টির রাতে ফাঁকা মন্দিরে হানা চোরেদের, দেবীর গয়না খুলতেই যা ঘটল……

দিঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পর্যটকের, তদন্তে পুলিশ

আবাসের টাকা নিয়ে ‘কাটমানি’ রাজ! অবশেষে শ্রীঘরে দুর্নীতিবাজ উপপ্রধান

ব্রাজিলের হয়ে ছেলের গোল দেখে কেঁদেই ফেললেন কুনহার মা

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

বকখালিতে হাড় হিম করা ঘটনা, বান্ধবীকে খুন করে বালির নিচে মৃতদেহ পুঁতে রেখেছিল প্রেমিক

৫ বছরেই বিমানবালা! এমিরেটসের বিমানে উঠে চক্ষু চড়কগাছ যাত্রীদের

দিঘা, মন্দারমণিতে সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা, জামাইষষ্ঠীতে প্ল্যান বানচাল পর্যটকদের