ব্রাজিলের হয়ে ছেলের গোল দেখে কেঁদেই ফেললেন কুনহার মা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপে অর্থের অভাবে মাকে আমেরিকায় নিয়ে আসতে না পারার জন্য স্পেনকে রুখে দেওয়ার নায়ক কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার চোখে জল দেখেছিল গোটা বিশ্বাসী। প্রথম ম্যাচে গোল করার পরে কেঁদে ফেলেছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আর এবার বিশ্বকাপে ব্রাজিলের হয়ে ছেলের গোলের পরে আনন্দে কেঁদে ফেললেন ম্যাথিউজ কুনহার মা লুজিয়ানা কুনহা। ইতিমধ্যেই ওই কান্নার দৃশ্য ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

শনিবার (২০ জুন) গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হয়েছিল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করায় প্রচণ্ড চাপে ছিল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের ২৩ মিনিটে সেলেসাওদের হয়ে হাইতির জালে বল জড়িয়ে দলকে ১-০ গোলে এগিয়ে দেন ম্যাথিউজ কুনহা। ১৩ মিনিট বাদে ফের গোল করেন তিনি। জোড়া গোলের পরেই ক্যামেরার লেন্স ঘুরে গিয়েছিল গ্যালারির দিকে। তাতে দেখা যায়,  ছেলের গোলের পর আবেগপ্রবণ হয়ে পড়েছেন মা লুজিয়ানা।

এবারেই প্রথম বিশ্বকাপ খেলতে এসেছেন কুনহা। চার বছর আগে ২০২২ কাতার বিশ্বকাপেই জাতীয় দলে কুনহাকে ডেকেছিলেন ত‍ৎকালীন ব্রাজিল কোচ। কিন্তু শেষ মুহূর্তে বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে যান। ২৭ বছর বয়সী কুনহা হাইতির বিপক্ষে মাঠে নামার আগে ২৪ ম্যাচে মাত্র ১ গোল করেছিলেন। মরক্কোর বিপক্ষে বিশ্বকাপ অভিষেকে কুনহাকে অনেকেই শুরুর একাদশে আশা করেছিলেন। কিন্তু ইগর থিয়াগো সেই ম্যাচে শুরুর একাদশে ছিলেন। শনিবার অবশ্য কুনহাকে কোচ কার্লো আনচেলত্তি খেলিয়েছেন শুরুর একাদশেই। জোড়া গোলে কোচের আস্থার প্রতিদান দিয়েছেন ব্রাজিলের নয় নম্বর জার্সিধারী।

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

চুম্বন দৃশ্যে পরিচালক ‘কাট’ বলার পরেও থামেননি জ্যাকলিন! বলিউডে ফের চর্চার মুখে অভিনেত্রী

বকখালিতে হাড় হিম করা ঘটনা, বান্ধবীকে খুন করে বালির নিচে মৃতদেহ পুঁতে রেখেছিল প্রেমিক

৫ বছরেই বিমানবালা! এমিরেটসের বিমানে উঠে চক্ষু চড়কগাছ যাত্রীদের

দিঘা, মন্দারমণিতে সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা, জামাইষষ্ঠীতে প্ল্যান বানচাল পর্যটকদের

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পুশব্যাককে কেন্দ্র করে উত্তপ্ত শুকদেবপুর,নজরদারি বাড়াল বিএসএফ

তৃণমূলের গ্রেফতার হওয়া জেলা সভাপতিকে ডিম থেরাপি জনগণের

রাত পোহালেই পরীক্ষা, তার আগে চরম সিদ্ধান্ত নিল NEET পরীক্ষার্থী

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

দ্রুত জমি ফিরিয়ে দিতে সুরুচি সঙ্ঘকে নোটিস এলআইসি’র

ভিটেছাড়া তৃণমূল, ভবনের হোর্ডিংও সরালেন বাড়ির মালিক

কবিরাজি থেকে রেলওয়ে কাটলেট, জেনে নিন ভোজনপ্রেমী বাঙালির ঐতিহ্যবাহী সান্ধ্য স্ন্যাকস