দিঘা, মন্দারমণিতে সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা, জামাইষষ্ঠীতে প্ল্যান বানচাল পর্যটকদের

Share:

নিজস্ব প্রতিনিধি , দিঘা: এবার দিঘা, মন্দারমণিতে সমুদ্রে নামা বারণ, প্রশাসনের তরফে চলছে মাইকিং।জামাইষষ্ঠীতে প্ল্যান বানচাল পর্যটকদের। শনিবার জামাইষষ্ঠী তারপরের দিন রবিবার। টানা দুদিনের ছুটিতে দিঘা(Digha), মন্দারমণিতে(Mandarmoni) ছুটি কাটাতে পর্যটকরা হাজির হয়েছেন। কিন্তু জামাইষষ্ঠীর আনন্দে জল ঢেলে দিয়েছে প্রকৃতি। ধেয়ে আসছে সমুদ্র সংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড়। সঙ্গে হবে বৃষ্টি। এমনটাই পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর(Alipur Weather Office)। দুদিনের ছুটিতে দিঘা এবং মন্দারমণিতে এসে প্রচুর আনন্দ করবেন এমনটাই আশা ছিল পর্যটকদের। কিন্তু বাধ সেধেছে প্রকৃতি।আবহাওয়া পরিস্থিতির কারণে জেলা প্রশাসনের তরফে শুক্রবার থেকে মাইকিং শুরু হয়েছে জেলা প্রশাসনের তরফে। জামাইষষ্ঠীর দিন সমুদ্র সৈকতে যেতে নিষেধ করা হয়েছে পর্যটকদের।

শনিবার সকাল থেকেই সমুদ্রে স্নান করতে নামতে দিচ্ছে না স্থানীয় প্রশাসন। চলছে করা নজরদারি ও মাইকিং। স্থানীয় মৎস্যজীবীদেরও সতর্ক করা হয়েছে। শনিবার থেকে কেউ যেন সমুদ্রে না যান, তার নির্দেশ দেওয়া হয়েছে। যে মৎস্যজীবীরা সমুদ্রে রয়েছেন, তাঁদের ফিরে আসার জন্য নির্দেশ দেওয়া হয়। শনিবার দুপুরের মধ্যে গভীর সমুদ্রে থাকা মৎস্যজীবীরা সকলেই ফিরে আসেন ডাঙায়। যাঁরা কাঁচা বাড়িতে বসবাস করেন, তাঁদের আপাতত সেই বাড়ি ছেড়ে অন্যত্র থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে জামাইষষ্ঠী উপলক্ষে এবং পরের দিন রবিবার থাকায় দুদিনের ছুটি কাটাতে প্রচুর পর্যটক দিঘায় এসে উপস্থিত হয়েছেন শুক্রবার বিকেলের পর থেকে।

প্রায় সব হোটেলেই সব ঘর বুকিং রয়েছে রবিবার পর্যন্ত। কিন্তু সমুদ্রে নেমে স্নান করার আনন্দ থেকে বঞ্চিত হয়ে দিঘার পাড়ে বসে সমুদ্রের শোভা উপভোগ করতে হচ্ছে পর্যটকদের। একই পরিস্থিতি মন্দারমনিতেও। তালশারিতেও নজরদারি বাড়ানো হয়েছে এ রাজ্যে প্রশাসনের পাশাপাশি ওড়িশা পুলিশের পক্ষ থেকে। সমুদ্র সৈকতে বসে সমুদ্রের নোনা জলে পা ভিজিয়ে চিংড়ি অথবা কাঁকড়া খাওয়ার সুযোগ থেকে আপাতত বঞ্চিত হতে হচ্ছে পর্যটকদের। প্রাকৃতিক দুর্যোগকে কেন্দ্র করে যাতে কোনরকম পর্যটকদের (Tourist)অঘটন না ঘটে তার জন্যই এই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। এদিকে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে শনি ও রবিবার কলকাতা সহ বঙ্গ জুড়ে মহা দুর্যোগ চলবে। বাড়বে ঝড়-বৃষ্টির প্রকোপ। উত্তরবঙ্গতে(North Bengal) ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে।

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

দিলীপ কুমারের মুখে ‘হে রাম’ সংলাপ, সেন্সরে আটকে যায় ‘গঙ্গা যমুনা’, নেহরুর ক্ষোভে মেলে ছাড়পত্র

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে