মুর্শিদাবাদে অশান্তির ৩৫ নাটের গুরুকে চিহ্নিত করেছে পুলিশ, চলছে ধরপাকড় অভিযান

Share:

নিজস্ব প্রতিনিধি: বেশ কয়েকদিন ধরেই ওয়াকফ আইন প্রতিবাদে উত্তপ্ত মুর্শিদাবাদ। এই আন্দোলনকে সামনে রেখে চলেছে অমানবিক অত্যাচার, খুন, হিংসা। সেই আতঙ্কে ঘর ছাড়া হয়েছে বহু গ্রামবাসী। তবে এই ঝামেলা বন্ধ করতে প্রশাসন থেকে একটি তদন্তকারি দল তৈরি করা হয়েছিল। এবার যারা আন্দোলনের নামে হিংসা ছড়িয়ে দিয়েছিল সেই ‘সন্ত্রাসী’দের চিহ্নিত করার কাজ পুরোদমে শুরু করে সিট।

সীমান্তের ওপার থেকে জেলভাঙা বন্দিদের প্রত্যক্ষ ইন্ধন থাকলেও স্থানীয় যে কিশোরদের এই হাঙ্গামায় সামনের সারিতে রাখা হয়েছিল, তারা চলে এসেছে তদন্তকারী অফিসারদের স্ক্যানারে। সূত্রের খবর, সিসিটিভির ফুটেজ দেখে ওই হিংসামূলক প্রতিবাদে সামিল ৩৫ জনকে এ পর্যন্ত চিহ্নিত করা গিয়েছে। তবে সেই ভিডিওতে বাইরের যাদের দেখা গিয়েছে তাদের পরিচয়ের জন্যও খোঁজ করা হচ্ছে।

গোয়েন্দা দল জানিয়েছে, ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে গণতান্ত্রিক বিক্ষোভ-কর্মসূচিকে ব্যবহার করেই মুর্শিদাবাদে আগুন জ্বালানোর প্রস্তুতি শুরু হয়েছিল। সিট তদন্তে নেমে জেনেছে, সংশোধনী বিল সংসদে আনার আগে থেকেই একাধিক ক্লোজড ইউজার গ্রুপ তৈরি হয়। এই সব ঝামেলার দায়িত্ব দেওয়া হয় জেলার বিভিন্ন এলাকার ‘মস্তান’দের। তারা এলাকার বিভিন্ন অনুমোদনহীন মাদ্রাসার পড়ুয়া ও শিক্ষকদের গ্রুপে যোগ করে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে চলা এই গ্রুপের কোনওটার নাম ছিল ‘জেহাদ’, আবার কোনটার ‘বিপ্লব’। তদন্তকারীরা যাতে চিহ্নিত করতে না পারেন, তাই ভুয়ো নথি দিয়ে তোলা সিম কার্ড ব্যবহার করে এই গ্রুপগুলি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে খোলা হয়।

আরও জানা গিয়েছে, সেই সমস্ত দলে কম করে ৩০ থেকে ৪০ জন সদস্য ছিল। অ্যাডমিন হিসেবে যারা ছিল, তাদের কয়েকজনের নম্বর আবার ছিল বাংলাদেশের। তার থেকেই তদন্তকারীরা নিশ্চিত, গ্রুপগুলি ছিল বাংলাদেশের কট্টরপন্থীদের নিয়ন্ত্রণেই। ভিপিএন প্রযুক্তি ব্যবহার করে সিমগুলির লোকেশন পর্যন্ত বদলানো হয়েছে। যাতে দেখলে মনে হবে মুর্শিদাবাদ নয়, বিদেশে বসে এই গ্রুপগুলি চালানো হচ্ছিল। গ্রুপের অ্যাডমিনরা বারবার প্ররোচনামূলক বিষয়গুলি তুলে ধরেছে। লাগাতার চলেছে মগজ ধোলাই। এই বিলের কোন কোন দিক সংবিধান বিরোধী বা আইনগত উপায়ে কীভাবে সরকারের মোকাবিলা করা যায়, সে বিষয়ে গ্রুপে কোনও আলোচনাই হয়নি। বরং পুলিশকে কোথায় কীভাবে আটকানো হবে, পাথর-বোমা কোথায় মজুত থাকবে, সে নিয়ে একাধিক কথাবার্তা হয়েছে। কোন কোন টিমে কারা অপারেশন করবে, সেই সংক্রান্ত আলোচনা চূড়ান্ত হয়েছে গ্রুপে। সেই থেকেই সিট অনুমান করে নিয়েছেন এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত।

গ্রুপের কোন কোন সদস্য হাঙ্গামায় ছিল, সেটা আলাদা করতে শুরু করে সিট। বিভিন্ন দোকান, শপিং মল এবং রাস্তার ট্রাফিক সিগন্যালে থাকা সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে সেগুলি বিশ্লেষণ করে তাঁরা দেখেন, একদল লোক জড়ো হচ্ছে। আর এক পক্ষ হিংসার জন্য পাথর, বোমা ও সিলিন্ডার নিয়ে আসছে। তারপর ‘অপারেশন স্কোয়াডে’ থাকা সদস্যরা পাথর ও বোমা ছুড়ছে পুলিশকে লক্ষ্য করে। সেই ভিডিওগুলি থেকেই এমন ৩৫ জনকে চিহ্নিত করেছে সিট। যারা এই পরিকল্পনার সঙ্গে জরিত ছিল। তাদের খোঁজ করার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পুলিশের তরফ থেকে।

চিকি‍ৎসক আদালতে, ডাক্তার সেজে রুগীদের প্রেসক্রিপশন লিখছেন গাড়ির চালক, ভাইরাল ভিডিও

গাঙ্গুরামের নিমকিতে পালক, আমিনিয়ায় পচা মাংস! অভিযানে গিয়ে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

মহিলারাই আবাস যোজনার মালিক, নারী ক্ষমতায়নে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

দু’মাস আগে নিখোঁজ, অবশেষে নদিয়ায় খোঁজ মিলল উত্তরপ্রদেশের কিশোরের

‘অসাধারণ-অতুলনীয় নেতা’, মোদির জন্মদিনে সৌরভের গলায় প্রধানমন্ত্রীর প্রশংসা

বিশ্বকর্মা পুজোয় আমিষ খাবার খাচ্ছেন? বড় ভুল করছেন না তো?

পানশালার নর্তকীদের ঠুমকো নাচে মজে দুই উর্দিধারী, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

জামিনের শর্ত লঙ্ঘনের অভিযোগ, ফের কি জেলের ঘানি টানতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে?

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

পুলিশকে টেনে বের করে পেটানোর হুমকি, কাঠগড়ায় হরিণঘাটার বিজেপি বিধায়ক

শ্রীরামপুরে ‘কঠিন’ শর্তে মমতাকে সভা করার অনুমতি দিল হাইকোর্ট

পুজোর আগে পর্যটকদের বড় ধাক্কা! গরুমারায় ফের চালু প্রবেশমূল্য, কত খরচ জানেন?