মদ খাওয়া নিয়ে বচসা, পানিহাটিতে যুবকের গলা কেটে খুন বন্ধুদের

স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম ভাণ্ডারী। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর। অভিযোগ, মদ খাওয়া নিয়ে ভাণ্ডারীর চার বন্ধুর সঙ্গে বচসা হয় তাঁর।

Share:

নিজস্ব প্রতিনিধি: গঙ্গার চর থেকে উদ্ধার হল এক যুবকের দেহ। মদ খাওয়াকে কেন্দ্র করে বন্ধুদের বচসার জেরে ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে এই খুন বলে জানা গিয়েছে। রবিবার সকালে উত্তর ২৪ পরগনা জেলার পানিহাটির গঙ্গার চর থেকে ওই যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে নিহত যুবকের চার বন্ধুকে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম ভাণ্ডারী। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর। অভিযোগ, মদ খাওয়া নিয়ে ভাণ্ডারীর চার বন্ধুর সঙ্গে বচসা হয় তাঁর। এরপর চার বন্ধু মিলে ওই যুবকের গলার নলি কেটে খুন করে দেহ গঙ্গার চরে পুঁতে দেয়। রবিবার সকালে পানিহাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে গঙ্গার ঘাট সংলগ্ন এলাকায় স্থানীয়রা ওই যুবকের দেহ পড়ে থাকতে দেখেন। এই ঘটনার খবর দেওয়া হয় খড়দহ থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ মৃত ওই যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছ। দেহ ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্তে নামে খড়দহ থানার পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে তদন্তকারীরা। ধৃতদের নাম যথাক্রমে সূর্য, লাল্লু, নিবেদ এবং মুস্তাক। চারজনই মৃত যুবক ভাণ্ডারীর বন্ধু।

পুলিশ সূত্রে খবর, ধৃত চার অভিযুক্তকে রবিবার ব্যারাকপুর আদালতে তোলা হবে। খুনের ঘটনার তদন্তে নেমে বেলঘরিয়া-কামারহাটি এবং আগরপাড়া অঞ্চল থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। খুনে যে ধারালো চপারটি ব্যবহার করা হয়েছিল, ধৃতিওদের কাছ থেকে তা উদ্ধার করেছে পুলিশ।

বাবার আত্মহত্যার ঘটনা রেকর্ড করল ছেলে, সাহায্যের জন্য চিৎকার স্ত্রীয়ের!

রবির সকালে মর্মান্তিক দুর্ঘটনা, মন্দিরবাজারে বাস উলটে মৃত কন্ডাক্টর, জখম বহু

প্রীতি ম্যাচ চলাকালীন বন্দুকবাজের হামলায় নিহত ব্রাজিলের তরুণ ফুটবলার

‘বহু নেতা মধুতে আসক্ত’, তোলাবাজি নিয়ে দলের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক দিলীপ

রবিবারের ছুটিতে বাধা ভারী বৃষ্টি! একাধিক জেলায় তুমুল বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা

বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিবসে এক্সে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

মার্কিন মুলুকে শপিং কমপ্লেক্সে বন্দুকবাজের হামলায় নিহত ২, জখম বহু

ভবিষ্যতের কথা মাথায় রেখে ইরানে আপাতত হামলা না চালানোর সিদ্ধান্ত ট্রাম্পের

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

পেরুতে বিমান দুর্ঘটনায় ১৩ জন পর্যটকের মৃত্যু

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব