নির্বাচনের দ্বিতীয় দফার আগে সাসপেন্ড ৫ পুলিশকর্তা, নজর নিরাপত্তায়

Share:

নিজস্ব প্রতিনিধি : দ্বিতীয় দফার নির্বাচনের আগে ফের কড়া কমিশন। ডায়মন্ড হারবার থানার আইসি সহ সাসপেন্ড ৫ পুলিশকর্তা। এই তালিকাতে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার থেকে ওসি পদমর্যাদার পুলিশ কর্তারাও। এবারের নির্বাচনে বিশেষ সতর্কতা নিয়েছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব থেকে স্বরাষ্ট্রসচিব সহ একাধিক পুলিশ কর্তাদের বদল করেছে। দ্বিতীয় দফার আগেও তার বিরাম নেই। নির্বাচনের মাত্র কয়েকদিন আগেই ফের পুলিশের ক্ষেত্রে কড়া পদক্ষেপ নিল কমিশন।

কর্তব্যে গাফিলতির অভিযোগে হিঙ্গলগঞ্জ থানার ওসি সন্দীপ সরকারকে সাসপেন্ড করা হয়েছিল। এবার ডায়মন্ড হারবার পুলিশ জেলার একঝাঁক অফিসারকে একসঙ্গে সাসপেন্ড করার নির্দেশ দিল নির্বাচন কমিশন।অবিলম্বে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করারও নির্দেশ দেওয়া হয়েছে।  সাসপেন্ড করা হয়েছে ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াইকে। বিভাগীয় তদন্তের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রকে তাঁর ক্যাডার কন্ট্রোলিং অথরিটির কাছে রিপোর্ট পাঠাতে বলেছে কমিশন। একই সঙ্গে ডায়মন্ড হারবারের এসডিপিও সজল মণ্ডল, ডায়মন্ড হারবার থানার আইসি মৌসম চক্রবর্তী, ফলতা থানার আইসি অজয় বাগ এবং উস্থি থানার ওসি শুভেচ্ছা বাগকেও সাসপেন্ড করল কমিশন। ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ইশানী পালকেও সতর্ক করা হয়েছে। মুখ্যসচিবকে চিঠি দিয়ে  ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।

শনিবার সকালের মধ্যে এই নির্দেশ কার্যকর করার কথা বলা হয়েছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা ও গাফিলতির অভিযোগে একাধিক পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন। সূত্রের খবর, এবার নির্বাচন শন্তিপূর্ণ করার বিষয়ে বদ্ধপরিকর তারা। তারজন্য সবরকমের ব্যবস্থা নিতে প্রস্তুত কমিশন। কারও বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে। সেই লক্ষ্যেই কাজ করে চলেছে কমিশন। 

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

অভিভাবকদের ফেসবুক আসক্তি কি পরিবারে দূরত্ব বাড়াচ্ছে? সমাজমাধ্যম থেকে দূরে থাকার উপায়

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই