চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নৈহাটিতে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, ভস্মিভূত ৫টি দোকান

নিজস্ব প্রতিনিধি, নৈহাটি : কালীপুজোর আগে বড়সড় দুর্ঘটনা নৈহাটিতে। যখন বড়মার পুজোর জন্য চলছে প্রস্তুতি, ঠিক তখনই নৈহাটি রেল মাঠের কাছে ঘটে গেল দুর্ঘটনা। নৈহাটিতে খাবারের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে অগ্নিকাণ্ড। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে নৈহাটি রেল মাঠ এলাকায়। পাঁচটি খাবারের স্টল সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে।

জানা গিয়েছে, কালীপুজো উপলক্ষে গোটা মাঠ জুড়ে খাবারের মেলা বসে। এখানে বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করা হয়। রবিবার সেরকমই একটি খাবারের স্টলে আচমকাই আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৩টি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুনকে নিয়ন্ত্রণে আনা হয়েছে। সিলিন্ডার বিস্ফোরণের পরে আগুন লেগে যাওয়ার ঘটনায় পাঁচটি খাবারের স্টল সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। নৈহাটি জুড়ে এখন শুধুই সাজো সাজো রব। বড়মা মন্দির সাজিয়ে তোলার কাজ চলছে। পাশাপাশি মানুষ যাতে বড় মায়ের মন্দিরে এসে সমস্যায় না পড়েন সেই দিকে কড়া নজর রেখেছে পুলিশ প্রশাসন। প্রতিবছর এই পুজো উপলক্ষে রেল মাঠ এলাকায় খাবারের দোকান বসে। সারি দিয়ে একাধিক খাবারের দোকান বসে থাকে। সেখানেই রবিবার ঘটে গেল দুর্ঘটনা। প্রথমে বিস্ফোরণের পরেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দোকানের কর্মীরাই প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করে। দ্রুত খবর যায় দমকলে। খবর পেয়ে প্রথমে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। স্থানীয়রাও দমকলের সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করে।

পাঁচটি দোকানে আগুন লেগে যাওয়ার খবর পাওয়া গিয়েছে। পরে আরও একটি দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। ৩টি দমকলের ইঞ্জিন ও স্থানীয় মানুষের প্রচেষ্টায় আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কিন্তু কালীপুজোর আগের দিন এই ধরনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে রেল মাঠ এলাকায় দোকানগুলোতে।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ