দার্জিলিঙে ঘুরতে গিয়ে তুলকালাম কাণ্ড, গ্রেফতার সিংমারিতে পঞ্জাবের ৫ পর্যটক

Share:

নিজস্ব প্রতিনিধি, দার্জিলিং: দার্জিলিং বেড়াতে গিয়ে গন্ডগোলের জড়িয়ে পড়ে গ্রেফতার হলেন পঞ্জাবের ৫ পর্যটক। গাড়ি ঘোরানোকে কেন্দ্র করে স্থানীয় এক গাড়ি চালকের সঙ্গে গোলমালে জড়িয়ে পড়েন তাঁরা। সেই সময় ওই পর্যটকদের একজন ধারালো অস্ত্র দিয়ে স্থানীয় গাড়ি চালককে কোপ মারেন। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। সুদূর পঞ্জাব(Panjab) থেকে দার্জিলিং ঘুরতে গিয়েছিলেন পাঁচজনের একটি পর্যটকের দল। সুপ্রভাত দার্জিলিং এর সিংমারির কাছে ফাটক(Fatak) এলাকায় স্থানীয় এক গাড়ি চালকের সঙ্গে পর্যটকদের তুমুল বচসা বাঁধে।

এরপরই হাতাহাতি হয় তাদের মধ্যে। অভিযোগ, সেই সময় পর্যটকদের মধ্যে একজন গাড়ি থেকে ধারালো অস্ত্র বার করে ওই গাড়িচালকের আঙুলে কোপ বসিয়ে দেন। আহত ওই যুবক সেখানকার গাড়ি চালকদের সংগঠনের বিষয়টি জানান। এরপর ঘটনাস্থলে পৌঁছে দার্জিলিং সদর থানার(Darjelling P.S.) পুলিশ ৫ পর্যটককে গ্রেফতার করে। অভিযুক্ত ৫ পর্যটকের বাড়ি পঞ্জাবের চণ্ডীগড় এলাকায়।

ধৃতদের নাম সুরজিৎ সিং, লখিন্দর সিং, হর্ষবিন্দ্র সিং এবং মনদ্বীপ সিং। দার্জিলিং জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ধীরাজ দাস বলেন, গাড়ি ঘোরানোকে কেন্দ্র করে স্থানীয় এক চালকের সঙ্গে পর্যটকদের গোলমাল হয়।পর্যটকদের বিরুদ্ধে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ রয়েছে। অভিযোগের ভিত্তিতে ধৃতদের আদালতে পেশ করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।যে ধারালো অস্ত্র দিয়ে গাড়ি চালককে আক্রমণ করেছিল পর্যটকরা তদন্তের স্বার্থে সেটি আটক করেছে পুলিশ। স্থানীয় গাড়ি সংগঠনের পক্ষ থেকে ওই পর্যটকদের(Tourist) কঠোর শাস্তি দাবী করা হয়েছে। পুলিশ ওই গাড়ি চালকের বয়ান রেকর্ড করেছে।

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

গুরু নানকের জন্মদিনে শ্রদ্ধা জানাতে ডানকুনিতে গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি