সাইবার অপরাধ রুখতে পুলিশের ৫০০০ আধিকারিককে বিশেষ প্রশিক্ষণ

রাজ্যের প্রত্যেক থানায় অন্তত ৪ জন করে সাইবার অপরাধ (Cyber Crime) দমনে পারদর্শী পুলিশকর্মী মোতায়েন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাইবার অপরাধ (Cyber Crime) রুখতে তৎপর কলকাতা ও রাজ্য পুলিশ। অনলাইনে অপরাধ দমন করতে এবার পুলিশের ৫০০০ আধিকারিককে বিশেষভাবে প্রশিক্ষিত করে তোলা হচ্ছে। রাজ্যের প্রত্যেক থানায় অন্তত ৪ জন করে সাইবার অপরাধ দমনে পারদর্শী পুলিশকর্মী মোতায়েন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

রাজ্যের বিভিন্ন জায়গায় ক্রমশ বেড়ে চলেছে সাইবার অপরাধের সংখ্যা। পুলিশের কাছে সাইবার অপরাধ সংক্রান্ত কোনও অভিযোগ জমা পড়লে যাতে দ্রুত সেই ঘটনার তদন্ত শুরু করে নিস্পত্তি করা যায় সেই কারণে সাইবার অপরাধে বিশেষভাবে প্রশিক্ষিত পুলিশ আধিকারিকের সংখ্যা বাড়াতে চলেছে সরকার। রাজ্যের প্রতিটি থানায় অন্তত ৪ জন করে এই বিষয়ে প্রশিক্ষিত আধিকারিককে রাখার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই রাজ্যের ৫৪৫টি থানার মোট ৩০০০ পুলিশকর্মীকে সাইবার অপরাধ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামী বছরে আরও ২০০০ জন পুলিশ আধিকারিককে এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। পুলিশের পাশাপাশি আইনজীবীদেরও সাইবার অপরাধ দমনের (Combating cyber crime) বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে পুরুলিয়া এবং আসানসোলের প্রায় ৫০০ আইনজীবীকে এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বাঁকুড়া এবং নদিয়া জেলার আইনজীবীদের জন্যও প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে।

সাইবার অপরাধ দমন নিয়ে কারা প্রশিক্ষণ দিচ্ছেন? পুলিশের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা পুলিশ ও আইনজীবীদেরকে এই বিষয়ে বিশেষভাবে প্রশিক্ষিত করে তুলছেন। পুলিশকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সাইবার অপরাধ নিয়ে সচেতনতা বাড়ানোর উপরও জোর দেওয়া হচ্ছে।

রথযাত্রায় শুধু জগন্নাথ মন্দির নয়, পুরীর কাছেই ঘুরে আসতেই পারেন ৮ অফবিট স্থানে

রবির সকালেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, উত্তরে ভারী দুর্যোগ! জারি সতর্কতা

আমেরিকা থেকে গ্রেফতার বিতর্কিত ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেট ও তার ভাই ক্রিস্টান

কেতুর নক্ষত্র পরিবর্তনে বদলাবে ভাগ্য, ৫ রাশির জাতকের জীবনে মহাযোগ!

শ্রাবণ মাসে মহাদেবের কৃপা পেতে পুজো করুন এই ৪ পবিত্র গাছের, ফিরবে সৌভাগ্য

রাশিফল: সংসারে অশান্তি, মায়ের সঙ্গে তীব্র ঝামেলা হওয়ার সম্ভাবনা

সংসদ অধিবেশন নিয়ে রবিবারের সর্বদলীয় বৈঠকে ডাক পেলেন সুদীপ-কাকলি

মধ্যপ্রাচ্য সঙ্কট আরও গভীর, আমেরিকার সঙ্গে শান্তি সমঝোতা স্মারক বাতিল করল ইরান

দিল্লির রক্তচাপ বাড়িয়ে রবিবার থেকে শুরু বাংলাদেশ ও মার্কিন সেনার যৌথ মহড়া

লর্ডসে সিরিজ ফয়সালার ম্যাচে দলে ফিরছেন রাহুল-কুলদীপ? কারা বাদ পড়বেন?

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৮, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চ, ২৪ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাবে ছবি

সিঁড়ি ভাঙতে গিয়ে দম ফুরিয়ে যাচ্ছে? বিকল হতে পারে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গ!

৭২ বছরের দাম্পত্য সম্পর্কে ছেদ, স্ত্রীকে হারালেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া