সংসদ অধিবেশন নিয়ে রবিবারের সর্বদলীয় বৈঠকে ডাক পেলেন সুদীপ-কাকলি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এখনও স্বীকৃতি দেননি। তাতে কী? অধ্যক্ষের সিদ্ধান্তের আগেই সংসদ অধিবেশনের আগে বসা সর্বদলীয় বৈঠকে ডাক পেলেন তৃণমূল কংগ্রেস ছেড়ে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়ায় নাম লেখানো সুদীপ বন্দ্যোপাধ্যায়-কাকলি ঘোষ দস্তিদাররা। আগামিকাল রবিবার (১৯ জুলাই) সকাল এগারোটায় সংসদের অ্যানেক্স ভবনে সর্বদলীয় বৈঠক বসছে। ওই বৈঠকেই ‘দলবদলু’ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষ দস্তিদারকে হাজির থাকার আমন্ত্রণ জানিয়েছেন সংসদীয় মন্ত্রী কিরেণ রিজিজু।

আগামী সোমবার (২০ জুলাই) থেকে বসছে সংসদের বর্ষাকালীন অধিবেশন। চলবে ১৩ অগস্ট পর্যন্ত। ওই অধিবেশন যাতে নির্বিঘ্নে চলে তার জন্য রবিবার সর্বদলীয় বৈঠক ডেকেছে সরকার পক্ষ। আর ওই বৈঠকে ডাকা হয়েছে তৃণমূল ছেড়ে এনসিপিআইতে নাম লেখানো দলবদলু সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষ দস্তিদারকে। এনসিপিআইয়ের দলনেতা সুদীপকে পাঠানো চিঠিতে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু লিখেছেন, ‘সম্প্রতি আপনি এবং আরও ১৯ জন সংসদ সদস্য ‘ন্যাশনাল সিটিজেনস পার্টি অব ইন্ডিয়া’ (এনসিপিআই)-তে যোগ দিয়েছেন এবং লোকসভার মাননীয় অধ্যক্ষের  কাছে স্বীকৃতির জন্য আবেদন জানিয়েছেন, যা বর্তমানে তাঁর বিবেচনাধীন রয়েছে। সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশনে উভয় কক্ষে যে গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপিত হতে পারে, তা নিয়ে আলোচনার জন্য লোকসভা ও রাজ্যসভার বিভিন্ন রাজনৈতিক দলের ‘ফ্লোর লিডার’ বা দলনেতাদের একটি বৈঠকে আপনাকে আমন্ত্রণ জানাতে পেরে আমি আনন্দিত। সংসদের উভয় কক্ষের সুষ্ঠু কার্যক্রম নিশ্চিত করার ক্ষেত্রে আমি আপনার সহযোগিতা কামনা করছি।’

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে ভরাডুবির পরেই ভেঙে টুকরো-টুকরো হয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে গড়া তৃণমূল কংগ্রেস। দল থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ৬৫ জন বিধায়ক আলাদা গোষ্ঠী গড়েছেন। বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের নেতৃত্বে ২০ সাংসদ তৃণমূল ছেড়ে বেরিয়ে গিয়ে অখ্যাত ‘ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া’য় নাম লিখিয়েছেন। স্বীকৃতি চেয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে আর্জিও জানিয়েছেন। পাল্টা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বাগী ২০ সাংসদের সদস্যপদ খারিজের আর্জি জানিয়ে চিঠি দিয়েছেন। যদিও সুদীপ বন্দ্যোপাধ্যায়দের স্বীকৃতি দেওয়ার বিষয়ে শনিবার (১৮ জুলাই) পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেননি লোকসভার অধ্যক্ষ।

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে আত্মঘাতী ১৪ বছরের ছেলে, তদন্তে পুলিশ

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

পুলিশ পরিচয় দিয়ে ATM কার্ড হাতানোর অভিযোগে গ্রেফতার ব্যক্তি, চাঞ্চল্য বর্ধমানে

অক্টোবরে শনির নক্ষত্র পরিবর্তন, ৪ রাশির জাতকদের হাতে আসবে অফুরন্ত টাকা!

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

গণেশের আরাধনায় তুলসী পাতা ব্যবহার করছেন? সাবধান, ফল হতে পারে মারাত্মক!

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘বিজেপির পতাকা ধরলেই পাপ মুছে যাবে না,’ নাম না করে সুদীপ-কাকলিদের খোঁচা শমীকের

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে