৭২ বছরের দাম্পত্য সম্পর্কে ছেদ, স্ত্রীকে হারালেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার ৭২ বছরের দাম্পত্য সম্পর্কে অবশেষে যতি চিহ্ন পড়ল। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন স্ত্রী চেন্নাম্মা। আজ শনিবার ’১৮ জুলাই) বেঙ্গালুরুর মণিপাল হাসপাতালে চিকি‍ৎসাধীন অবস্থায় বিকেল চারটে নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। চিকি‍ৎসকরা আপ্রাণ চেষ্টা চালিয়েও বাঁচাতে পারেননি। চেন্নাম্মার প্রয়াণ খবর পেয়েই শোকে মুহ্যমান হয়ে পড়েছেন জেডিএসের নেতা-কর্মীরা। অনেকেই ভিড় জমিয়েছেন হাসপাতাল চত্বরে। প্রাক্তন প্রধানমন্ত্রীর বাসভবনের সামনেও জড়ো হয়েছেন অসংংখ্য নেতা-কর্মী।

৭২ বছর আগে ১৯৫৪ সালে তরুণ-তুর্কি নেতা এইচ ডি দেবেগৌড়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন চেন্নাম্মা। দুজনের সংসারে চার পুত্র ও দুই কন্যা রয়েছে। বরাবরই একার হাতে ঘর সংসার সামলেছেন চেন্নাম্মা। রাজনৈতিক পরিবারের সদস্য হলেও রাজনীতি থেকে শতহস্ত দূরেই ছিলেন। একাধিকবার বিভিন্ন সভা বা অনুষ্ঠানে তাঁর চলার পথে সহধর্মিনী চেন্নাম্মার বিশেষ অবদানের কথা স্বীকার করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া। ২০০১ সালে অ্যাসিড হামলার শিকার হয়েছিলেন তিনি। পুলিশি তদন্তে উঠে আসে, পারিবারিক বিরোধের কারণেই চেন্নাম্মার উপরে ওই অ্যাসিড হামলা হয়েছিল।

মণিপাল হাসপাতালের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ‘শনিবার (১৮ জুলাই) বিকেল চারটে নাগাদ বাড়িতেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন চেন্নাম্মা। তীব্র শ্বাসকষ্টে ভুগতে থাকেন। পরিবারের তরফে সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। চিকি‍ৎসকরা আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু হৃদরোগে আক্রান্ত চেন্নাম্মাকে বাঁচানো যায়নি। তাঁর না ফেরার দেশে পাড়ি দেওয়ার সময়ে হাসপাতালে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া-সহ পরিবারের সদস্যরা।’

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা