বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৮, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গুজরাতের আমদাবাদের একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। অন্তত আট জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কারখানাটির লাইসেন্স আগেই বাতিল করা হলেও সেখানে বেআইনিভাবে উৎপাদন চলছিল।

শনিবার রামোল-গাত্রাদ রোডের ধারে খোলা জমিতে গড়ে ওঠা ওই কারখানায় আচমকাই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছে দমকল ও উদ্ধারকারী দল উদ্ধারকাজ শুরু করে। প্রথমে দু’জনের মৃত্যুর খবর মিললেও ধ্বংসস্তূপ সরানোর পর মৃতের সংখ্যা বেড়ে আট-এ পৌঁছয়। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কারখানাটির মালিক মেহুল দোদিয়া। তদন্তে উঠে এসেছে, ওই কারখানার লাইসেন্স আগেই বাতিল হয়ে গিয়েছিল। তা সত্ত্বেও সেখানে বাজি তৈরির কাজ চলছিল বলে অভিযোগ। কী ভাবে লাইসেন্স বাতিল হওয়ার পরেও কারখানাটি চালু ছিল, তা নিয়েও তদন্ত শুরু হয়েছে। ঘটনার কারণ জানতে ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক বিশেষজ্ঞদের দল। বিস্ফোরণের নেপথ্যে নিরাপত্তা বিধি লঙ্ঘন বা অন্য কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত মৃত্যুর অভিযোগ-সহ বিস্ফোরক আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হবে।

আরও পড়ুনঃজামিন পেলেন না অভিনেতা রোহিত চান্ডেল, পকসো মামলায় জেল হেফাজতের নির্দেশ আদালতের

ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। স্থানীয় প্রশাসনকে দ্রুত উদ্ধার ও চিকিৎসার সমস্ত ব্যবস্থা করার নির্দেশও দেওয়া হয়েছে।

সেরা ছবি হিসেবে জাতীয় পুরস্কার জিতে নিল রাজকুমার রাওয়ের ‘শ্রীকান্ত’

লর্ডসে সিরিজ ফয়সালার ম্যাচে দলে ফিরছেন রাহুল-কুলদীপ? কারা বাদ পড়বেন?

‘দলে ফিরে আসুন, এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব’, বিদ্রোহীদের চ্যালেঞ্জ অভিষেকের

প্রকাশ্য রাস্তায় মহিলাকে বিবস্ত্র করে মারধর শাসকদলের নেত্রীর, মুখ্যমন্ত্রীর নির্দেশে অ্যাকশনে পুলিশ

জামিন পেলেন না অভিনেতা রোহিত চান্ডেল, পকসো মামলায় জেল হেফাজতের নির্দেশ আদালতের

বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে ৬৪ বছরের রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে আর্জেন্টিনা

সোনম ওয়াংচুকের সমর্থনে অনশন ঘিরে উত্তপ্ত বিশ্বভারতী, মুখোমুখি ABVP-SFI

শৌচাগারের জল দিয়ে তৈরি হচ্ছে শিকঞ্জি! ভাইরাল ভিডিও দেখে আঁতকে উঠেছেন নেটিজেনরা

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৮, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

সোনম ওয়াংচুকের অনশনের সমর্থনে ওয়াশিংটনের রাস্তায় নামলেন মার্কিন প্রবাসী ভারতীয়রা

রাজারহাটের বিস্ফোরণস্থলে পৌঁছল NIA-CID, যা উদ্ধার হল শুনলে চমকে যাবেন….

বার বার যৌন হেনস্থায় ভাঙল ধৈর্য্যের বাঁধ, ব্লেড দিয়ে শ্বশুরের পুরুষাঙ্গ ফালাফালা করল পুত্রবধূ

শাহরুখ-সলমান-আমির চুপ, ওয়াংচুকের পাশে দাঁড়ালেন হৃত্বিক

চাকরির মেয়াদ আর এক মাস! অবসাদে আত্মঘাতী ‘যোগ্য শিক্ষিকা’, তদন্তে পুলিশ