প্রগতি ময়দান থানা এলাকায় শ্লীলতাহানির ঘটনায় ধৃতের পুলিশ হেফাজত

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রগতি ময়দান থানা এলাকায় তরুণীকে শ্লীলতাহানির ঘটনায় ধৃত অভিযুক্ত আলতাফ আলমের পুলিশি হেফাজত। ধৃত আলতাফ আলমকে ৮দিনের পুলিশ হেফাজত দিয়েছে আলিপুর মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালত। অভিযুক্তকে ১৪ দিনের জন্য হেফাজতে চেয়েছিল পুলিশ। কিন্তু ৮দিনের হেফাজতে পাওয়া গিয়েছে তাঁকে। ৮ ডিসেম্বর পর্যন্ত পুলিশি হেফাজত হয়েছে তার।

জানা গিয়েছে, নির্যাতিতার সঙ্গে আগাম পরিচিতি ছিল অভিযুক্তের। ঋণ পাইয়ে দেওয়া নিয়ে আলোচনা হয়েছিল দুজনের মধ্যে। ঋণ করিয়ে দেওয়ার নামে আগাম টাকাও নিয়েছিল অভিযুক্ত। কিন্তু একমাসের বেশি হয়ে গেলেও ঋণ মেলেনি। গত এক মাসে আলতাফের কাছে অগ্রিম দেওয়া টাকা ফেরৎ চেয়েছিলেন নির্যাতিতা। কিন্তু সেই টাকা ফেরৎ দেওয়া হয়নি। গত শুক্রবার ঋণের টাকা ফেরৎ দেওয়ার নামে ডেকে পাঠানো হয় ওই তরুণীকে। এক বন্ধুর গাড়ি নিয়ে গিয়েছিল আলতাফ। নির্যাতিতার অভিযোগ, গাড়িতে তুলে মারধর করা হয় তাঁকে। শুধু তাই নয় পাশাপাশি যৌন নিগ্রহও করা হয় বলে অভিযোগ।

শনিবার গার্ডেনরিচ এলাকা থেকেই অভিযুক্ত আলতাফকে গ্রেফতার করা হয়। অভিযুক্তের সঙ্গে আরও ২ জন ছিল বলে জানা গিয়েছে। অশালীনভাবে স্পর্শ করার সঙ্গে সঙ্গে কটুক্তিও করে বলে অভিযোগ। বাধা দেওয়ায় ধস্তাধস্তি হয়। এর কারণে শরীরে বিভিন্ন জায়গায় আঘাত লাগে ওই তরুণীর। পরে ওই তরুণীকে রাস্তায় নামিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। সিসিটিভি ফুটেজে ৩ জনকেই দেখতে পাওয়া গিয়েছে। টহলরত পুলিশ কর্মীরা রাস্তায় তরুণীকে কান্নাকাটি করতে দেখে। তাঁরা সবটা শুনে প্রগতি ময়দান থানায় নিয়ে যায় তাঁকে। সেখানে অভিযোগ দায়ের করেন তরুণী। অভিযোগ জানানোর পরে তরুণীকে হাসপাতালে ভর্তি করানো হয়। বাকি ২ জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান