বাবার শেষ স্মৃতি বাঁচাতে গিয়ে ইছামতীতে তলিয়ে গেলেন অশীতিপর বৃদ্ধ

Share:

নিজস্ব প্রতিনিধি: বাবার একমাত্র স্মৃতিকে রক্ষা করতে গিয়ে ইছামতির জলে তলিয়ে গেলেন অশীতিপর বৃদ্ধ। বনগাঁ পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের দীনবন্ধু নগরের বাসিন্দা বছর ৮১ নারায়ন সরকারের মৃত্যু হয়েছে। এই বৃদ্ধের বাবার একটি কাঠের নৌকা ছিল। সেই নৌকো বাবার শেষ স্মৃতি। এত বছর বয়সে এসেও ওই কাঠের নৌকার যত্ন নিতেন নারায়ণ। অল্পস্বল্প ঝড়-বৃষ্টিতেও নদীর ধারে নৌকাকে চোখের দেখা দেখতে যেতেন তিনি। সেই নৌকাকে রক্ষা করতে গিয়েই ঘটে গেল মর্মান্তিক ঘটনা।

জানা গিয়েছে, নারায়ণ সরকারের বাবার দুটি নৌকা ছিল। আমফানের সময় একটি নৌকা ইছামতির জলে হারিয়ে যায়। অন্য একটি নৌকাকে কোনভাবেই কাজ ছাড়া করতেন না নারায়ণ। প্রবল বৃষ্টির জেরে ইছামতির ব্যবস্থার বৃদ্ধি পেয়েছে। নারায়ণের বাড়ির সামনে জল জমে ছিল। ঘাটে বেঁধে রাখা নৌকাটির কোন ক্ষতি হয়েছে কিনা দেখতে গিয়েই বিপদ। জলস্তর বাড়ছে দেখে নৌকাটি তুলতে গিয়েই ঘটে বিপত্তি। ওই নদীতে তলিয়ে যান বৃদ্ধ। ওই সময় ঘটনাস্থলে কেউ না থাকায় বৃদ্ধকে উদ্ধার করা সম্ভব হয়নি।

সূত্রের খবর, ওই বৃদ্ধ সাঁতার জানতেন। কিন্তু বার্ধক্যের কারণে স্রোতের সঙ্গে পেরে ওঠেননি। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় তাঁর খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা। ঘাটের কাছে এসে বৃদ্ধের জুতো দেখতে পেয়ে নদীতে নেমে খোঁজ শুরু হয়। কিছুক্ষণ পর তাঁকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। উত্তরাধিকার সূত্রে পাওয়া ওই নৌকা নিয়েই মাছ ধরতে যেতেন তিনি।

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

দাম্পত্যের গোপন কথাও মাকে জানায়? স্বামী ‘মামা’স বয় কি না বুঝুন ৯ লক্ষণে

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার