অশীতিপর বকুল হাজির ভোটকেন্দ্রে, বয়সকে ‘ডোন্ট কেয়ার’ করে বনগাঁয় বৃদ্ধার ব্যতিক্রমী মেজাজ

Share:

নিজস্ব প্রতিনিধি, বনগাঁ: বয়স হয়েছে ৮০। একা একা হাঁটতেও কষ্ট হয়। পা চলে না ঠিক মত। সোজা হয়ে দাঁড়াতেও পারেন না। তবু গণতন্ত্রের উৎসবে সামিল হতে বদ্ধপরিকর অশীতিপর বৃদ্ধা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হাত ধরে ভোটকেন্দ্রে এসেছেন বৃদ্ধা। এ যেন এক ব্যতিক্রমী মেজাজ। ভোট তো আসবে, অসুস্থতাও থাকবে, তাই বলে ভোট দেবেন না তা হতে পারে না। বৃদ্ধার এই মেজাজ আলাদা মাত্রা দিয়েছে। বনগাঁ মহকুমার এক ভোটকেন্দ্রে বুধবার ধরা পড়ল এই ব্যতিক্রমী ছবি।

শারীরিক অসুবিধা সত্ত্বেও কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় টোটো করে ভোটকেন্দ্রে পৌঁছান ৮০ বছরের বৃদ্ধা বুকুল রায়। ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দানের আনন্দ নিতেই তিনি অত্যন্ত খুশি। ভোটারদের দীর্ঘ লাইন বুথ কেন্দ্রের বাইরে। তারমাঝেও তাঁর জন্য বসার চেয়ারের ব্যবস্থা করে দেয় কেন্দ্রীয় বাহিনী। ফলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়নি তাঁকে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও তাঁর সঙ্গে সঙ্গেই ছিলেন। তাঁর যাতে কোনও সমস্যা না হয়, সেদিকে নজর ছিল তাঁদের। বৃদ্ধাকে চেয়ারে বসিয়েও তাঁকে ছেড়ে দিতে দেখা যায়নি। ভরসার হাত দিয়ে ধরে রেখেছিলেন তাঁকে।

সব প্রতিকূলতা পেরিয়েও নিজের ভোটাধিকার প্রয়োগ করেন অশীতিপর বৃদ্ধা। অনেকে দূরত্ব বা সময়ের কারণে ভোট দেন না। অনেকেই ভোটের দিনকে ছুটির দিন মনে করে, বাড়িতেই কাটিয়ে দেন। বকুল রায় যেন তাঁদের কাছে আবারও প্রমাণ করলেন গণতন্ত্রের উৎসবে অংশ নিতে বয়স কোনও বাধা নয়। বনগাঁ মহকুমার এই মানবিক ছবিই ভোটের দিনে অন্য এক বার্তা তুলে ধরল।

 

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

পতির দেখানো পথেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে সুদীপ ঘরণী নয়না

বিজয়-রশ্মিকার বড় উদ্যোগ, ১৮০ গরিব পড়ুয়ার পড়াশোনা চালাতে বৃত্তি দিচ্ছেন

‘কাপটা নিয়ে এসো’, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে হরমনপ্রীতদের কাছে আবদার শুভমনের

বর্ষার আগে হিজলী টাইডাল ক্যানেল সংস্কারে উদ্যোগী মুখ্যমন্ত্রী, বরাদ্দ ১৭ লক্ষ টাকা

বিয়ের দেড় বছরের মাথায় মা হলেন ‘নাগিন’-খ্যাত অভিনেত্রী সুরভি, কন্যা হল না পুত্র?

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণির কল্যাণীর ৩টি ফ্ল্যাট সিল করে দিল পুলিশ

ডিম ছোড়া নয়, তৃণমূল নেতাকে ওমলেট খাইয়ে অভিনব প্রতিবাদ দুর্গাপুরে

গঙ্গাবক্ষে ৫০০-টি নৌকোয় যোগব্যায়াম! অভিনব উদ্যোগ রাজ্যের